Kitab

যেরেমিয়া / Jeremiah 33

Chapter 778, 26 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 33 প্রভুর কাছ থেকে দ্বিতীয় বারের জন্য এই বার্তা এলো যিরমিয়র কাছে। যিরমিয় তখনও রক্ষীদের উঠোনে কারারুদ্ধ।

যেরেমিয়া - 33 প্রভুই বিশ্বকে সৃষ্টি করেছিলেন এবং তিনিই বিশ্বকে রক্ষা করেছেন। প্রভু হল তার নাম। প্রভু বলেছেন,

যেরেমিয়া - 33 “যিহূদা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনার উত্তর দেব। আমি তোমাকে গুরুত্বপূর্ণ গোপন কথা বলব। য়ে কথা এর আগে তুমি শুনতে পাওনি।

যেরেমিয়া - 33 প্রভু হলেন ইস্রায়েলের ঈশ্বর। যিহূদার রাজপ্রাসাদ এবং জেরুশালেমের ঘরবাড়ি সম্বন্ধে প্রভু এই কথাগুলি বলেছেন। শএুরা ঐ সমস্ত ঘরবাড়ি ভেঙে ফেলবে। শএুরা ঐ সমস্ত শহরে প্রাচীর ভেঙে ফেলে তরবারি হাতে শহরের অভ্য়ন্তরের বাসিন্দাদের সঙ্গে যুদ্ধ করবে।

যেরেমিয়া - 33 জেরুশালেমের লোকরা অসংখ্য খারাপ কাজ করেছে। আমি তাদের প্রতি রুদ্ধ। আমি তাদের বিরুদ্ধে চলে গিয়েছি। তাই আমি অসংখ্য মানুষকে হত্যা করব। যখন বাবিলের সৈন্যদল জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তখন জেরুশালেমের বাড়ীগুলোতে মৃতদেহ পড়ে থাকবে।

যেরেমিয়া - 33 “কিন্তু তখন আমি তাদের সারিয়ে দেব। ফিরিয়ে দেব তাদের আনন্দ ও শান্তিপূর্ণ জীবন।

যেরেমিয়া - 33 তারপর আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের তাদের দেশে ফিরিয়ে আনব। অতীতের মতো আবার আমি তাদের শক্তিশালী করে তুলব।

যেরেমিয়া - 33 তারা আমার বিরুদ্ধে য়ে পাপ করেছিল সব পাপ আমি ধুয়ে দেব। তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিন্তু আমি তাদের ক্ষমা করে দেব।

যেরেমিয়া - 33 তখন জেরুশালেম আবার অপূর্ব হয়ে উঠবে। সেখানে লোকরা খুশীতে আনন্দ করবে। অন্য জাতির লোকেরা যখন ভালো কাজগুলির কথা, য়েগুলো আমি জেরুশালেমের জন্য করছি শুনতে পাবে, তখন তারা আমার প্রশংসা করবে। আমি জেরুশালেমে য়ে সমৃদ্ধি ও শান্তি আনছি তার জন্য জাতিগুলি আমাকে ভয় ও শ্রদ্ধা করবে।

যেরেমিয়া - 33 “লোকরা, তোমরা বলছো, ‘আমাদের দেশতো এখন শূন্য মরুভূমি। এখানে প্রাণের কোন চিহ্ন নেই।’ জেরুশালেমের পথ সমূহে এবং যিহূদার শহরগুলিতে কোন শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু খুব শীঘ্রই তোমরা এই জায়গাগুলিতে শব্দ শুনতে পাবে।

যেরেমিয়া - 33 গানের শব্দ এবং উত্সবের শব্দ শোনা যাবে। বর ও কনের আনন্দপূর্ণ কোলাহল শোনা যাবে। লোকরা তাদের উপহার সামগ্রী নিয়ে মন্দিরে আসবে। তারা বলবে, ‘সর্বশক্তিমান প্রভুর প্রশংসা করো কারণ তিনি ভালো। তাঁর সত্যকার ভালবাসা চিরকাল প্রবহমান।’ ওরা একথা বলবে কারণ আমি আবার যিহূদার ভালো করব। সে জায়গা আগের মত হয়ে যাবে।” প্রভু এই কথাগুলি বললেন।

যেরেমিয়া - 33 প্রভু সর্বশক্তিমান বললেন, “এখন এই জায়গা শূন্য। এখানে এখন কোন প্রাণী যাবে না । কিন্তু যিহূদার প্রত্যেকটি শহরে লোক বাস করবে। সেখানে থাকবে মেষপালকরা। থাকবে পশুচারণের তৃণভূমি। সেখানে মেষপালকরা মেষের পালকে চরাবে।

যেরেমিয়া - 33 মেষপালক য়েমন তার মেষ গোনে, লোকরা তেমনি সর্বত্র তাদের মেষ গুনবে- পাহাড়ী দেশে, পশ্চিমের পাদদেশে, নেগেভে এবং যিহূদার অন্যান্য সব শহরগুলিতেও।”

যেরেমিয়া - 33 এই হল প্রভুর বার্তা: “আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার সেই প্রতিশ্রুতি পালনের সময় আসছে।

যেরেমিয়া - 33 আমি দাযূদের পরিবার থেকে একটি ভালো ‘শাখাকে’ বৃদ্ধি করব। সেই ‘শাখা’ বেড়ে উঠবে এবং দেশের জন্য সঠিক এবং ভাল কাজসমূহ করবে।

যেরেমিয়া - 33 এই ‘শাখার’ সময় যিহূদার লোকরা বেঁচে যাবে। জেরুশালেমের লোকেরা নিরাপদে বসবাস করতে পারবে। সেই ‘শাখার’ নাম হল: ‘প্রভু মঙ্গলময।”‘

যেরেমিয়া - 33 প্রভু বলেছেন, “দাযূদ পরিবারের এক জন ইস্রায়েলের সিংহাসনে সর্বদা শাসন করবে।

যেরেমিয়া - 33 এবং যাজকগণ হবে সর্বদা লেবীয় ় পরিবার থেকে। ঐ যাজকগণ সর্বদাই আমার সামনে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে হোমবলি, শস্য নৈবেদ্য এবং বলি দেবে।”

যেরেমিয়া - 33 প্রভুর এই বার্তা এলো যিরমিয়র কাছে।

যেরেমিয়া - 33 প্রভু বললেন, “দিন ও রাত্রির সঙ্গে আমার একটি চুক্তি আছে। তারা একইভাবে বরাবর ঘুরে ফিরে আসবে। তোমরা এই চুক্তি বদল করতে পারবে না। দিন ও রাত্রি সঠিক সময়েই আসবে।

যেরেমিয়া - 33 তোমরা যদি এই বন্দোবস্ত বদল করতে পারো তাহলে তোমরা দাযূদ ও লেবীয় পরিবারের সঙ্গে আমার য়ে চুক্তি তাও বদলে দিতে পারবে। তখন আর দাযূদ ও লেবীয় পরিবারের উত্তরপুরুষরা রাজা বা যাজক হবে না।

যেরেমিয়া - 33 কিন্তু আমার সেবক দাযূদ ও লেবীয় পরিবারগোষ্ঠীর অসংখ্য উত্তরপুরুষ দেব। তারা সংখ্যায় আকাশের তারাদের মতো অগণিত হবে, হবে সমুদ্রপৃষ্ঠের নীচের বালুকণার মতো যা কেউ কোনদিন গুনে শেষ করতে পারবে না।”

যেরেমিয়া - 33 প্রভুর এই বার্তা যিরমিয় গ্রহণ করল:

যেরেমিয়া - 33 “যিরমিয়, তুমি কি শুনতে পাচ্ছো লোকরা কি বলছে? ঐ লোকরা বলছে, ‘প্রভু ইস্রায়েল ও যিহূদার দুই পরিবারের কাছ থেকে দূরে সরে গিয়েছেন। প্রভু তাদের নির্বাচন করেছেন, কিন্তু এখন তিনি তাদের একটি জাতি বলে গ্রহণ করেন না।’

যেরেমিয়া - 33 প্রভু বলেছেন, “দিন ও রাত্রির সঙ্গে আমার বন্দোবস্ত যদি না স্থায়ী হয় এবং যদি আমি পৃথিবী ও আকাশের জন্য বিধি তৈরী না করতাম, তাহলে হয়তো আমি ঐ লোকদের ত্যাগ করতাম।

যেরেমিয়া - 33 তাহলে যাকোবের উত্তরপুরুষদের কাছ থেকেও সরে য়েতাম এবং তাহলে হয়তো আমি দাযূদের উত্তরপুরুষদের অব্রাহাম, ইস্হাক এবং যাকোবের উত্তরপুরুষদের শাসন করতে দিতাম না। কিন্তু দাযূদ হল আমার সেবক এবং আমি ঐ লোকদের প্রতি দযা দেখাব। আমি ওদের জন্য ভালো কিছু ঘটিযে দেব।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme