Kitab

যেরেমিয়া / Jeremiah 34

Chapter 779, 22 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 34 প্রভুর বার্তা এলো যিরমিয়র কাছে। বাবিলের রাজা নবূখদ্রিত্‌সর যখন জেরুশালেম এবং তার চারপাশের সমস্ত শহরগুলির বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন প্রভুর বার্তা যিরমিয়র কাছে এসেছিল। নবূখদ্রিত্‌সরের সঙ্গে ছিল তার সমস্ত সৈন্য এবং তার সাম্রাজ্য। তার শাসনাধীন সমস্ত রাজ্যের সৈন্যসমূহ এবং লোকরা।

যেরেমিয়া - 34 এই হল বার্তা: “প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: যিরমিয় যিহূদার রাজা সিদিকিয়কে গিয়ে তাকে এই বার্তা দাও: ‘সিদিকিয়, প্রভু যা বলেছেন তা হল: আমি খুব শীঘ্রই বাবিলের রাজাকে জেরুশালেম দিয়ে দেব। এবং সে জেরুশালেমকে পুড়িয়ে দেবে।

যেরেমিয়া - 34 সিদিকিয়, তুমি পালাতে পারবে না, ধরা পড়বেই। তোমাকেও বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হবে। তুমি বাবিলের রাজাকে স্বচক্ষে দেখতে পাবে। রাজার সঙ্গে তোমার মুখোমুখি কথা হবে এবং তোমাকে বাবিলে নিয়ে যাওয়া হবে।

যেরেমিয়া - 34 কিন্তু যিহূদার রাজা সিদিকিয়, প্রভুর প্রতিশ্রুতি শোন। প্রভু তোমার সম্বন্ধে এই কথা বলেছেন: তোমার মৃত্যু তরবারির আঘাতে হবে না।

যেরেমিয়া - 34 তোমার মৃত্যু হবে শান্তিতে। অতীতে অন্ত্য়োষ্টি এযিা যাত্রার সময় তোমার পূর্বপুরুষদের জন্য, তোমার পূর্বে য়ে রাজা শাসন করেছিল তাদের য়ে ভাবে লোকে সম্মান দেখিয়েছিল, একই ভাবে তারাও তোমার অন্ত্য়োষ্টি এযিায তোমাকে সম্মান জানাবে। তারা তোমার জন্য চোখের জল ফেলবে এবং বিষন্নভাবে বলবে, “হে মনিব!” আমি নিজে আপনার কাছে প্রতিশ্রুতি করছি।”‘ এই হল প্রভুর বার্তা।

যেরেমিয়া - 34 তাই যিরমিয় প্রভুর এই বার্তা পৌঁছে দিয়েছিল জেরুশালেমে সিদিকিযের কাছে।

যেরেমিয়া - 34 তখন বাবিলের রাজা জেরুশালেমের বিরুদ্ধে সৈন্যসামন্ত নিয়ে যুদ্ধ করছে। যিহূদার য়ে সমস্ত শহরগুলি তখনও অধিকৃত হয়নি সেগুলি অধিকার করবার লক্ষ্য নিয়ে বাবিলের সৈন্যদল যুদ্ধ করছিল। ঐ শহরগুলি ছিল লাখীশ এবং অসেকা- দুটি শহর য়েগুলি দুর্গদ্বারা রক্ষিত ছিল।

যেরেমিয়া - 34 ইব্রীয দাসদের মুক্তির জন্য রাজা সিদিকিয় জেরুশালেমের লোকেদের সঙ্গে একটি চুক্তি করেছিল। সিদিকিয় চুক্তি করবার পর যিরমিয়র কাছে ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা এসেছিল।

যেরেমিয়া - 34 প্রত্যেকেই তার ইব্রীয দাসকে মুক্তি দেবে। স্ত্রী ও পুরুষ ইব্রীয দাস দাসীরা দাসত্ব থেকে মুক্তি পাবে। কেউ যিহূদা পরিবারগোষ্ঠীর কাউকে দাসত্বের শৃঙ্খল পরাতে পারেনি।

যেরেমিয়া - 34 সুতরাং সমস্ত নেতৃবৃন্দ ও লোকরা এই চুক্তি গ্রহণ করেছিল। প্রত্যেকেই রাজী হয়েছিল তাদের দাসদের মুক্তি দেবার প্রশ্োন। এবং তাই প্রত্যেক দাসই স্বাধীন হয়ে গিয়েছিল।

যেরেমিয়া - 34 কিন্তু তারপর যাদের দাস ছিল তারা মত পরিবর্তন করে সেই সব দাসদের দাসত্বের জন্য ধরে এনেছিল।

যেরেমিয়া - 34 তখন প্রভুর বার্তা এলো যিরমিয়র কাছে:

যেরেমিয়া - 34 যিরমিয় প্রভু় ইস্রায়েলের ঈশ্বর যা বলেছেন তা হল: “মিশর থেকে আমি তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম। তারাও সেখানে দাসত্ব করত। যখন আমি তাদের নিয়ে এসেছিলাম তখন আমি তাদের সঙ্গে একটি চুক্তি করেছিলাম।

যেরেমিয়া - 34 আমি তোমাদের পূর্বপুরুষদের বলেছিলাম: ‘প্রতি 7 বছর পর প্রত্যেককে তার ইব্রীয দাসকে মুক্তি দিতে হবে। কোন ইব্রীয যদি নিজেকে তোমার কাছে বিক্রিও করে দেয় তাহলেও 6 বছর পর তাকে তুমি মুক্তি দিয়ে দেবে।’ কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি।

যেরেমিয়া - 34 কিছু দিন আগে তোমরা তোমাদের মন পরিবর্তন করেছিলে এবং আমার মতে, তোমরা ঠিক কাজ করেছিলে। তোমার ইব্রীয দাসদের মুক্ত করেছিল। এমন কি তোমরা মন্দিরেও এসেছিলে য়েটি আমার নামে নামাঙ্কিত এবং আমার সামনে একটি চুক্তি করেছিলে।

যেরেমিয়া - 34 কিন্তু এখন আবার তোমরা তোমাদের মন পরিবর্তন করেছো এবং আমার নামকে অসম্মান করেছো। কি করে তোমরা এটা করলে? তোমরা আবার সেই সব ইব্রীয নারী পুরুষদের জোর করে ধরে এনে তোমাদের দাস করলে অথচ এদেরই কিছু দিন আগে তোমরা মুক্ত করে দিয়েছিলে।

যেরেমিয়া - 34 “তাই প্রভু যা বলেছেন তা হল: ‘তোমরা আমাকে অমান্য করেছিলে। তোমরা তোমাদের ইব্রীয দাসদের মুক্তি দাও নি। তোমরা চুক্তি রক্ষা করো নি। কিন্তু আমি তোমাদের “স্বাধীনতা” দেব।”‘ এই হল প্রভুর বার্তা। তরবারিসমূহ, অনাহার এবং মারাত্মক রোগসমূহ দ্বারা মরবার জন্য আমি তোমাদের “স্বাধীনতা” দেব। সারা বিশ্ব জানবে তোমাদের দুরবস্থার কথা।

যেরেমিয়া - 34 যারা চুক্তিটি ভঙ্গ করেছিল আমি তাদের শএুদের হাতে তুলে দেব। তারা য়ে বাছুরটি দু-খণ্ড করেছিল এবং সেই দু-খণ্ডের মধ্য দিয়ে হেঁটেছিল, আমি তাদের সেই রকম করে দেব।

যেরেমিয়া - 34 চুক্তি ভঙ্গকারীরা আমার সামনে বাছুরকে দু-খণ্ড করে বলি দিয়েছিল। তবু ওরা সেই চুক্তি মানে নি। যিহূদা ও জেরুশালেমের নেতৃবৃন্দ, রাজসভার গুরুত্বপর্তৃ সভাপরিষদ, যাজকগণ এবং সাধারণ মানুষ, প্রত্যেকে আমার সামনে চুক্তি করবার সময় বাছুরটির দুই খণ্ডের মাঝখান দিয়ে হেঁটেছিল।

যেরেমিয়া - 34 তাই আমি তাদের মৃত্যুদণ্ডের জন্য শএুবাহিনীর হাতে তুলে দেব। তাদের মৃতদেহ হবে পশু ও শকুনের খাদ্য।

যেরেমিয়া - 34 যিহূদার রাজা সিদিকিয় ও তার নেতৃবৃন্দকে আমি শএুবাহিনীর হাতে তুলে দেব। যদিও বাবিলের সৈন্যদল জেরুশালেম শহরটি ছেড়ে গেছে, আমি সিদিকিয় এবং তার নেতাদের তাদের হাতে তুলে দেব।

যেরেমিয়া - 34 কিন্তু আমি আদেশ দেব বাবিলের সেনাদের আবার জেরুশালেমে ফিরে এসে যুদ্ধ করার জন্য। তারা জেরুশালেমকে কবতৃা করে আগুন বালিয়ে দেবে। এবং আমি যিহূদার শহরগুলিকেও ধ্বংস করে দেব। ঐ শহরগুলি একটি শূন্য মরুভূমিতে পরিণত হবে।”‘ এই হল প্রভুর বার্তা।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme