Kitab

এজেকিয়েল / Ezekiel 14

Chapter 816, 23 verses

  • পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 14 ইস্রায়েলের কিছু প্রবীণ আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলার জন্য বসল।

এজেকিয়েল - 14 প্রভুর বাক্য আমার কাছে এল। তিনি বললেন,

এজেকিয়েল - 14 “মনুষ্যসন্তান, এই লোকদের হৃদয়ে এখনও তাদের নোংরা মূর্ত্তিগুলো রয়েছে। যে জিনিষগুলি তাদের পাপের পথে নিয়ে গিয়েছিল সেগুলো তারা এখনও রেখে দিয়েছে। তারা এখনও ঐ মুর্ত্তিগুলোর পূজো করে। সুতরাং পরামর্শের জন্য কেন তারা আমার কাছে এসেছে? তাদের প্রশ্নের উত্তর দেওয়া কি আমার উচিত্‌? না!

এজেকিয়েল - 14 কিন্তু আমি তাদের একটি উত্তর দেব। আমি তাদের শাস্তি দেব। ঐসব লোকদের তুমি এসব কথাগুলো অবশ্যই বলবে: প্রভু আমার সদাপ্রভু বলেন: যদি কোন ইস্রায়েলীয়, যে ঐ নোংরা মূর্ত্তিগুলি রাখে এবং পূজো করে, একজন ভাব্বাদীর কাছে যায় এবং আমার কাছ থেকে পরামর্শ নেবার কথা বলে, যদিও তারা ঐ নোংরা মূর্ত্তিগুলি রাখে তবু আমি তাদের উত্তর দেব। তাদের কাছে সেই সব নোংরা মূর্ত্তি থাকলেও আমি তাদের উত্তর দেব।

এজেকিয়েল - 14 কারণ আমি তাদের হৃদয় স্পর্শ করতে চাই। আমি দেখাতে চাই যে আমি তাদের ভালোবাসি, যদিও তাদের নোংরা প্রতিমার জন্য তারা আমায় পরিত্যাগ করেছে।”

এজেকিয়েল - 14 “তাই ইস্রায়েল পরিবারকে এই সব কথা বলো। তাদের বলো, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: তোমরা নোংরা মূর্ত্তি ছেড়ে আমার কাছে ফিরে এসো। ঐসব ভয়ঙ্কর মূর্ত্তি থেকে দূরে সরে যাও।

এজেকিয়েল - 14 যদি কোন ইস্রায়েলীয়, অথবা ইস্রায়েলে বসবাসকারী আমাকে প্রশ্ন করবার জন্য কোন বিদেশী ভাব্বাদীর কাছে যায়, আমি তাকে উত্তর দেব। যদিও সে আমাকে ত্যাগ করে থাকে এবং যে সব নোংরা মূর্ত্তিগুলি তাকে পাপের পথে ঠেলে নিয়ে গিয়েছিল সেগুলি রাখে এবং পূজা করে তবুও আমি তাকে উত্তর দেব। আর আমি তাকে এই উত্তর দেব।

এজেকিয়েল - 14 আমি সেই ব্যক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াব। আমি তাকে ধ্বংস করব, অন্য লোকেদের কাছে সে উদাহরণ স্বরূপ হবে। লোকে তাকে দেখে হাসবে। আমি তাকে আমার প্রজাদের মধ্য থেকে উচ্ছেদ করব। তখন তোমরা জানবে যে আমিই প্রভু!

এজেকিয়েল - 14 আর যদি কোন ভাব্বাদী প্রতারিত হয় এবং অন্য কিছু বলে, তার মানে, আমি, প্রভু, ঐ ভাব্বাদীকে ঠকিয়েছি। আমি তাকে শাস্তি দেব। আমি তাকে ধ্বংস করব এবং আমি তাকে আমার প্রজা ইস্রায়েলের মধ্য থেকে সরিয়ে নেব।

এজেকিয়েল - 14 তাই সেই পরামর্শ প্রার্থী প্রশ্নকারক ও উত্তরকারী ভাব্বাদী দুজনেই একই শাস্তি পাবে।

এজেকিয়েল - 14 আমি এটা করব যাতে ইস্রায়েলীয়রা আমাকে আর ছেড়ে না যায়। আর তাহলে আমার লোকরা তাদের পাপে আর নোংরা হবে না। তখন তারা আমার বিশেষ লোক হবে। আর আমি তাদের ঈশ্বর হব।”‘ প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন।

এজেকিয়েল - 14 তখন প্রভুর বাক্য আমার কাছে এল। তিনি বললেন:

এজেকিয়েল - 14 “মনুষ্যসন্তান, যে জাতিই আমাকে পরিত্যাগ করবে ও আমার বিরুদ্ধে পাপ করবে তাকেই আমি শাস্তি দেব। আমি তাদের খাদ্যের য়োগান বন্ধ করে দেব। আমি দুর্ভিক্ষ এনে সেই দেশ থেকে লোকজন ও পশুদেরও দূর করে দিতে পারি।”

এজেকিয়েল - 14 যদিও নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করেছিল তবু আমি সেই দেশকে শাস্তি দেব। ঐসব মানুষ তাদের ধার্মিকতার জন্য প্রাণে বেঁচ্ছেিল, কিন্তু তারা সমস্ত দেশ বাঁচাতে পারেনি।” প্রভু আমার সদাপ্রভু এইসব বলেছিলেন।

এজেকিয়েল - 14 ঈশ্বর বলেন, “অথবা আমি বন্য জন্তুদের সেই দেশে পাঠাতে পারি আর তারা দেশের সব লোক হত্যা করতে পারে। ফলে কোন লোক বন্য জন্তুদের জন্য সেই দেশের মধ্য দিয়ে যাবে না।”

এজেকিয়েল - 14 যদি নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করত তবে আমি ওই তিনজন ধার্মিককে বাঁচাতাম। ঐ তিন ব্যক্তি তাদের নিজের প্রাণ বাঁচাত। কিন্তু আমার জীবনের দিব্য তারা অন্য লোকদের প্রাণ বাঁচাতে পারত না। তাদের নিজের ছেলেমেয়েদেরও না! সেই মন্দ দেশ ধ্বংস হতোই।” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন।

এজেকিয়েল - 14 ঈশ্বর বলেন, “অথবা আমি ঐ দেশের বিরুদ্ধে একটি শএুসেনা পাঠাতে পারি। ঐ শএুরা দেশটি ধ্বংস করবে। সেই দেশ থেকে আমি সমস্ত লোকজন ও পশু সরিয়ে দেব।

এজেকিয়েল - 14 নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করলে আমি ঐ তিন ধার্মিককে রক্ষা করতাম। ঐ তিনজন তাদের নিজের নিজের প্রাণ বাঁচাত কিন্তু আমার জীবনের দিব্য তারা অন্যদের প্রাণ বাঁচাতে পারত না। এমনকি তাদের ছেলেমেয়েদেরও না। সেই মন্দ দেশ ধ্বংস হোত।” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছিলেন।

এজেকিয়েল - 14 ঈশ্বর বললেন, “অথবা আমি দেশের বিরুদ্ধে কোন রোগ পাঠাতে পারি। আমি ঐ লোকদের ওপর আমার রোধ ঢেলে দেব। আমি সমস্ত লোক ও পশু সেই দেশ থেকে দূর করব।”

এজেকিয়েল - 14 যদি নোহ, দানিয়েল ও ইযোব সেখানে বাস করত, তবে আমি ঐ তিন জনকে বাঁচাতাম কারণ তারা ধার্মিক। ঐ তিনজন নিজের প্রাণ বাঁচাতে পারত। কিন্তু আমার জীবনের দিব্য তারা অন্য লোকেদের জীবন বাঁচাতে পারত না। এমনকি তাদের ছেলেমেয়েদেরও না।” আমার প্রভু সদাপ্রভু এই সব কথা বলেছিলেন।

এজেকিয়েল - 14 তখন প্রভু আমার সদাপ্রভু বললেন, “ভেবে দেখ তাহলে জেরুশালেমের পক্ষে তা কত অমঙ্গলজনক হবে: এই চারটি শাস্তির সব কটাই আমি তাদের বিরুদ্ধে পাঠাব। আমি ঐ শহরের বিরুদ্ধে সৈন্য, ক্ষুধা, রোগ ও বন্য পশু এই সব কটিই পাঠাব। সেই দেশ থেকে আমি লোকজন ও পশুপাখী উচ্ছেদ করব!

এজেকিয়েল - 14 সেই দেশ থেকে কেউ কেউ পালাবে। তারা তাদের পুত্র, কন্যা নিয়ে তোমার কাছে সাহায্যের জন্য আসবে। তখন তুমি দেখতে পাবে যে ঐ লোকরা প্রকৃতপক্ষে কত মন্দ এবং জেরুশালেমের বিরুদ্ধে আমি যে সব অমঙ্গল এনেছি তা তোমার কাছে যথার্থ মনে হবে।

এজেকিয়েল - 14 তুমি তাদের জীবনযাপন ও তাদের মন্দ কাজগুলি দেখতে পাবে। আর তখন তুমি বুঝবে যে আমি যথার্থ কারণেই ঐ লোকেদের শাস্তি দিয়েছি।” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme