Kitab

এজেকিয়েল / Ezekiel 15

Chapter 817, 8 verses

  • পুরানো ইচ্ছাপত্র

এজেকিয়েল - 15 তখন প্রভুর বাক্য আমার কাছে এল। তিনি বললেন:

এজেকিয়েল - 15 “মনুষ্যসন্তান, দ্রাক্ষালতার কাঠের খণ্ডগুলো বনের বৃক্ষের ছোট কাঁটা ডালের থেকে কোন অংশে উত্তম?”

এজেকিয়েল - 15 দ্রাক্ষালতার সেই কাঠ কি কোন কিছু তৈরী করার জন্য ব্যবহার করা যায়? না! সেই কাঠ দিয়ে কি থালা ঝোলানোর জন্য কীলক তৈরী করা যায়? না!

এজেকিয়েল - 15 লোকে সেই কাঠ কেবল জ্বালানী হিসাবে ব্যবহার করে। কাঠগুলির কিছু কিছুর সামনে পিছনে আগুন ধরে। মাঝখানের অংশও আগুনে কালো হয়ে যায় কিন্তু কাঠিটি সম্পূর্ণরূপে পোড়ে না। সেই পোড়া কাঠ দিয়ে কি কিছু তৈরী করতে পারো? না!

এজেকিয়েল - 15 যদি পোড়াবার আগে তা দিয়ে কোন কাজ না হল তবে এটা নিশ্চিত যে পোড়াবার পরেও তা কোন কাজে লাগবে না। তাই দ্রাক্ষালতার কাঠের টুকরোগুলো বনের বৃক্ষের কাঠের টুকরোর মতই। লোকরা সেই টুকরোগুলো আগুনে ফেলে দেয় আর আগুন তা পুড়িয়ে দেয়। সেইভাবেই, আমি জেরুশালেমে বাসকারী লোকদের আগুনে ছুঁড়ে ফেলব।” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন।

এজেকিয়েল - 15

এজেকিয়েল - 15 “আমি ঐ লোকদের শাস্তি দেব। কিন্তু কিছু লোক সেই লাঠির মত হবে যা সম্পূর্ণ দহয় না- তাদের শাস্তি হলেও তারা সম্পূর্ণরূপে ধ্বংস হবে না। তোমরা দেখবে যে আমি ঐ লোকেদের শাস্তি দিয়েছি, আর তোমরা জানবে যে আমিই প্রভু।”

এজেকিয়েল - 15 আমি ঐ দেশ ধ্বংস করব কারণ লোকরা আমায় পরিত্যাগ করেছে।” প্রভু আমার সদাপ্রভু এসব কথা বলেছেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme