Kitab

হাবাকুক / Habakkuk 3

Chapter 906, 19 verses

  • পুরানো ইচ্ছাপত্র

হাবাকুক - 3 শিগিযোনোতের ওপর ভাববাদী হবক্কূকের একটি প্রার্থনা.

হাবাকুক - 3 প্রভু, আমি আপনার সম্বন্ধে শুনেছি। প্রভু, অতীতে আপনি য়ে শক্তিশালী কাজগুলো করেছেন তার সম্বন্ধে আমি অভিভূত হয়ে গেছি। এখন আমার প্রার্থনা এই য়ে, আপনি আমাদের এই সময়ও মহত্‌ কাজ করুন। অনুগ্রহ করে আমাদের এই বর্তমান কালেও আপনি ঐ কাজগুলো করুন। কিন্তু আপনার কাজের উত্তেজনার মধ্যে আমাদের কৃপা করবার কথাও মনে রাখবেন।

হাবাকুক - 3 ঈশ্বর তৈমন পর্বত থেকে আসছেন। সেই পবিত্র জন পারণ পর্বত থেকে আসছেন।প্রভুর মহিমা স্বর্গকে আচ্ছাদন করে। তাঁর প্রশংসায় পৃথিবী পূর্ণ হয়।

হাবাকুক - 3 তাঁর হাত থেকে তীব্র, উজ্জ্বল আলোর রশ্মির ছটা বেরিয়ে আসছে। সেই হাতের মধ্যে এক রকম ক্ষমতাও লুকিয়ে রয়েছে।

হাবাকুক - 3 মহামারী তাঁর আগে আগে চলেছে এবং ধ্বংসকারীরা তাঁর পিছনে অনুসরণ করছে।

হাবাকুক - 3 প্রভু দাঁড়িয়ে পৃথিবীর বিচার করলেন। তিনি সমস্ত জাতির লোকদের দিকে দৃষ্টিপাত করলেন এবং তাদের ভয়ে শিহরিত করলেন। বহু বছর ধরে য়ে পর্বতগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল; তারা টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়েছে। বহু পুরানো পুরানো পাহাড়গুলো পড়ে গেল। ঈশ্বর সব সময় এই রকমই।

হাবাকুক - 3 আমি কুশন শহরগুলিকে বিপত্তির মধ্যে দেখেছিলাম। মিদিয়নের দেশটি ভয়ে কাঁপছিল।

হাবাকুক - 3 প্রভু, আপনি কি নদীগুলির উপর ক্রুদ্ধ হয়েছিলেন? জলস্রোতের ওপর আপনি কি ক্রুদ্ধ হয়েছিলেন? সমুদ্রের প্রতি আপনি কি ক্রুদ্ধ হয়েছিলেন? আপনি যখন ঘোড়া এবং রথের ওপর চড়ে জয়ী হয়েছিলেন তখন আপনি কি ক্রুদ্ধ হয়েছিলেন?

হাবাকুক - 3 আপনি আপনার কোষ থেকে ধনুক বের করেন। সন্তুষ্ট না হওয়া পর্য়ন্ত আপনি আপনার তীর ব্যবহার করেন। নদী দ্বারা আপনি পৃথিবী বিভক্ত করেন।

হাবাকুক - 3 পাহাড়গুলো আপনাকে দেখেছিল এবং কেঁপে উঠেছিল। জল জমির ওপর দিয়ে বয়ে গিয়েছিল। সমুদ্রের জল গর্জন করেছিল য়েন সে জমির ওপর তার ক্ষমতা হারিয়ে ফেলেছিল।

হাবাকুক - 3 সূর্য় এবং চন্দ্র তাদের উজ্জ্বলতা হারিয়েছিল। তারা যখন বিদ্য়ুতের উজ্জ্বল ঝলক দেখেছিল, তখন তারা তাদের ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছিল। সেই বিদ্য়ুতের ছটা বাতাসের মধ্যে ছুঁড়ে দেওয়া বল্লম এবং তীরের মতো দেখাচ্ছিল।

হাবাকুক - 3 ক্রুদ্ধ হয়ে আপনি পৃথিবীর ওপর দুর্বার ভাবে হেঁটেছিলেন এবং জাতিগণকে শাস্তি দিয়েছিলেন।

হাবাকুক - 3 আপনি আপনার লোকদের রক্ষা করার জন্য এসেছেন। আপনি আপনার মনোনীত রাজাকে জয়ের জন্য নেতৃত্ব দিতে এসেছেন। আপনি দেশের নগণ্যতম ব্যক্তি থেকে সব চেয়ে গন্যমান্য ব্যক্তি পর্য়ন্ত প্রত্যেক দুষ্ট পরিবারের নেতাকে হত্যা করেছেন।

হাবাকুক - 3 আপনি সৈন্যদের মস্তক তাদের নিজেদের তীর দ্বারা বিদ্ধ করেছিলেন, যারা ঘূর্ণিঝড়ের মত উড়ে এসেছিল আমাদের ছিন্নভিন্ন করার জন্য। কেউ য়েমন একটি দরিদ্র ব্যক্তিকে গোপনে খেয়ে ফেলে, ঠিক য়েমন একটি বন্য জন্তু তার গুহায় করে, আপনি সেই ভাবে উত্সব উদযাপন করলেন।

হাবাকুক - 3 কিন্তু আপনার ঘোড়াগুলো গভীর জলের মধ্যে আলোড়িত করে ছুটে গিয়েছিল।

হাবাকুক - 3 আমি এই গল্প শুনে খুব উত্তেজিত হয়েছিলাম। আমি জোরে শিস্ দিয়েছিলাম! আমি আমার হাড়ের মধ্যে দুর্বলতা অনুভব করেছিলাম। আমি সেখানে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম। তাই ধ্বংসের দিনের জন্য আমি ধৈর্য়্য় ধরে অপেক্ষা করব, যখন তারা লোকদের আক্রমণ করবে।

হাবাকুক - 3 হয়তো ডুমুর গাছে ডুমুর বৃদ্ধি পাবে না। দ্রাক্ষাগাচে দ্রাক্ষা হবে না। জলপাইগাছে জলপাই জন্মাবে না। মাঠে শস্য হবে না। খোঁযাড়গুলোতে হয়তো কোন মেষ থাকবে না। কোন গবাদি পশু হয়তো গোলাবাড়ীগুলোতে থাকবে না।

হাবাকুক - 3 কিন্তু আমি তবু প্রভুতে আনন্দ করব। য়ে ঈশ্বর আমার পরিত্রাতা, আমি তাতে আনন্দ করবো।

হাবাকুক - 3 প্রভু, আমার সদাপ্রভু, আমাকে শক্তি দেন। হরিণের মতো দ্রুত দৌড়বার জন্য তিনি আমাকে সাহায্য করেন। তিনি আমাকে পাহাড়ের ওপরে নিরাপদে চালনা করেন।সঙ্গীত পরিচালকের প্রতি, আমার তারবাদ্যে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme