Kitab

জেফানিয়া / Zephaniah 1

Chapter 907, 18 verses

  • পুরানো ইচ্ছাপত্র

জেফানিয়া - 1 প্রভু এই বার্তাটি সফনিয়কে দিয়েছিলেন। আমোনের পুত্র যোশিয় য়খন যিহূদার রাজা, সেই সমযে সফনিয় এই বার্তাটি পেয়েছিলেন। সফনিয় ছিলেন কূশির পুত্র। কূশি ছিলেন গদলিয়ের পুত্র। গদলিয় ছিলেন অমরিয়ের পুত্র। অমরিয় ছিলেন হিষ্কিয়ের পুত্র।

জেফানিয়া - 1 প্রভু বলেছেন, “আমি পৃথিবীর ওপর সব কিছু ধ্বংস করব!

জেফানিয়া - 1 আমি সব মানুষ এবং পশুদের ধ্বংস করব। আকাশের পাখী এবং সমুদ্রের মাছকেও আমি ধ্বংস করব। আমি দুষ্ট লোক এবং য়ে সমস্ত জিনিষ তাদের পাপকাজে প্ররোচিত করে তা ধ্বংস করব। আমি পৃথিবী থেকে সমস্ত মনুষ্য জাতিকে সরিয়ে দেব।” প্রভু এই কথাগুলো বলেন।

জেফানিয়া - 1 প্রভু বলেছেন, “যিহূদা এবং জেরুশালেমে য়েসব লোক বাস করছে তাদের আমি শাস্তি দেব। আমি ঐ জায়গা থেকে এইসব জিনিসগুলো দূর করব। আমি বাল পূজোর বাকী চিহ্নগুলি সরিয়ে দেব। আমি যাজকদের সরিয়ে দেব।

জেফানিয়া - 1 লোকেরা ঐ সব ভ্রান্ত যাজকদের সম্বন্ধে ভুলে যাবে এবং য়ারা তাদের ছাদে গিয়ে তারকাসমূহের পূজো করে তাদের সরিয়ে দেব। কিছু লোক বলে যে তারা আমাকে উপাসনা করে। ঐসব লোকেরা আমাকে উপাসনা করার জন্য প্রতিশ্রুতি করেছিল, কিন্তু এখন তারা মালকামের মূর্ত্তি পূজো করছে। সেজন্য আমি ঐসব লোকেদের এই জায়গা থেকে সরিয়ে দেবো।

জেফানিয়া - 1 কিছু লোক প্রভুর পথ থেকে সরে গিয়েছিল। তারা আমাকে অনুসরণ করা ছেড়েছে। ঐ লোকেরা প্রভুর কাছ থেকে আর সাহায্য চায় না। সেজন্য আমি ঐসব লোকেদের সেই জায়গা থেকে দূর করে দেব।”

জেফানিয়া - 1 আমার প্রভু, সদাপ্রভুর সামনে নীরব থাকো! কেন? কারণ শীঘ্রই জনসাধারণকে বিচার করার জন্য প্রভুর দিন আসছে! প্রভু তাঁর উত্সর্গের আয়োজন করেছেন এবং তিনি তাঁর নিমন্ত্রিত অতিথিদের প্রস্তুত হয়ে থাকতে বলেছেন।

জেফানিয়া - 1 প্রভু বলেছেন, “প্রভুর উত্সর্গের দিনে, আমি রাজপুত্রদের এবং অন্যান্য নেতাদের শাস্তি দেব। অন্য দেশসমূহ থেকে পাওয়া পোষাক যারা পরে আমি সেইসব লোকেদের শাস্তি দেব।

জেফানিয়া - 1 সেই সমযে চৌকাঠের ওপর য়ারা লাফায তাদের আমি শাস্তি দেব। য়ারা তাদের প্রভুর গৃহ প্রবঞ্চনা ও হিংস্রতা দিযে ভরিযে রাখে তাদের আমি শাস্তি দেব।”

জেফানিয়া - 1 প্রভু আরো বলেছেন, “সেই সমযে, জনসাধারণ সাহায্যের জন্য জেরুশালেমের মত্সদ্বারের সামনে এসে ডাকবে। শহরের অন্যান্য জায়গার লোকেরা কাঁদবে এবং পাহাড়ের চারিদিকে য়েসব জিনিস ধ্বংস করা হচ্ছে তাদের বিশাল আওয়াজ জনসাধারণ শুনতে পাবে।

জেফানিয়া - 1 জনসাধারণ, তোমরা য়ারা শহরের নিথঞ্চলে থাকো, তোমরা কাঁদবে। কেন? কারণ, সব ব্যবসায়ী এবং ধনী বণিকরা ধ্বংস হবে।

জেফানিয়া - 1 “সেই সমযে আমি একটা প্রদীপ নেব এবং জেরুশালেমের ভেতর খুঁজব। য়ারা নীচভাবে জীবনাপন করছে আমি তাদের খুঁজে বের করব। সেইসব লোকেরা বলে, ‘প্রভু কিছুই করেন না। তিনি আমাদের সাহায্যও করেন না এবং ক্ষতিও করেন না!’ আমি সেইসব লোকদের খুঁজে বের করব এবং তাদের শাস্তি দেব!

জেফানিয়া - 1 তখন অন্যান্য লোকেরা তাদের সম্পত্তি নেবে এবং বাড়ীগুলি ধ্বংস করবে। সেই সমযে, লোকে য়ে সব গৃহ তৈরী করেছে তাতে তারা বাস করতে পারবে না এবং মাঠে য়ে দ্রাক্ষাগাছ লাগিযেছিল সেই দ্রাক্ষা থেকে তারা দ্রাক্ষারস পান করতে পারবে না- অন্যান্য লোকেরা সেইসব ভোগ করবে।”

জেফানিয়া - 1 বিচার করার জন্য প্রভুর বিশেষ দিন শীঘ্রই আসছে! সেইদিনটি কাছে এসে পড়েছে এবং তাড়াতাড়িই আসছে। প্রভুর বিচার করার বিশেষ দিনে লোকে খুবই বিষাদময় শব্দ শুনতে পাবে। এমনকি শক্তিশালী সৈন্যরাও বিলাপ করবে।

জেফানিয়া - 1 সেই মূহুর্তে ঈশ্বর তাঁর ক্রোধ প্রকাশ করবেন। সমযটা হবে ভযঙ্কর সঙ্কটের এবং ধ্বংসের। সমযটা হবে অন্ধকারের সময- কালো, মেঘাচ্ছন্ন এবং ঝড়ের দিন।

জেফানিয়া - 1 সেটা য়ুদ্ধের সমযের মতো, য়খন লোকেরা প্রতিরক্ষার দুর্গে এবং সুরক্ষিত শহরগুলোতে শিঙা এবং ভেরীর আওয়াজ শুনতে পাবে।

জেফানিয়া - 1 প্রভু বলেছিলেন, “আমি লোকের জীবনকে খুবই কঠিন করে তুলব। অন্ধ লোকেরা যেমন জানে না তারা কোথায় ঘুরছে, সেইভাবেই লোকে চারিদিকে হাতড়ে বেড়াবে। কেন? কারণ ঐ লোকেরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে। বহুলোক হত হবে। তাদের রক্ত মাটিতে চল্কে পড়বে। মাটিতে তাদের মৃতদেহগুলো গোবরের মত স্তুপাকার করা হবে।

জেফানিয়া - 1 সোনা এবং রূপো তাদের সাহায্যে আসবে না! সেই সমযে প্রভু তাঁর ক্রোধ প্রকাশ করবেন এবং পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন। পৃথিবীর সবাইকে সম্পূর্ণরূপে প্রভু ধ্বংস করবেন!”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme