Kitab

জেফানিয়া / Zephaniah 2

Chapter 908, 15 verses

  • পুরানো ইচ্ছাপত্র

জেফানিয়া - 2 ওহে নির্লজ্জ লোকেরা, খড় য়েমন একদিনের মধ্যে হযে য়ায তোমরা সেরকম হওযার আগে, প্রভুর ক্রোধাগ্নি তোমাদের ওপর পড়ার আগে,

জেফানিয়া - 2 প্রভুর এোধর দিন তোমাদের ওপর এসে পড়ার আগে, তোমাদের জীবন যাত্রার পরিবর্ত্তন কর!

জেফানিয়া - 2 সমস্ত লোকেরা, তোমরা য়ারা বিনয়ী, তারা প্রভুর কাছে এসো। তোমরা সকলে তাঁর আদেশ পালন করো।

জেফানিয়া - 2 কেউ গাজাতে পড়ে থাকবে না। অস্কিলোন ধ্বংস হবে। দুপুরের মধ্যে জনসাধারণকে অস্দোদ ছাড়ার জন্য বল প্রয়োগ করা হবে। ইক্রোণ খালি হয়ে য়াবে!

জেফানিয়া - 2 সমুদ্রের নিকট বসবাসকারী পলেষ্টীয়দের জন্য প্রভুর এই বার্তা। কনান, পলেষ্টীয়দের দেশ, ধ্বংস করা হবে। কোন লোক সেখানে বাস করবে না!

জেফানিয়া - 2 মেষপালক ও তাদের মেষের জন্য সমুদ্রের ধারে তোমাদের দেশ শূন্য মাঠ হযে য়াবে।

জেফানিয়া - 2 তখন সেই জায়গাটি য়িহূদা থেকে জীবিত অবস্থায় পালিয়ে আসা লোকেদের অধিকারে আসবে। য়িহূদা থেকে আসা ঐ লোকদের প্রভু স্মরণ করবেন। তারা একটি বিদেশে কযেদী হযে রয়েছে। কিন্তু প্রভু তাদের ফিরিয়ে আনবেন। তখন ঐসব মাঠে য়িহূদাবাসীরা তাদের মেষদের ঘাস খাওয়াবে। সন্ধ্যেবেলায়, তারা অস্কিলোনের খালি বাড়ীগুলোয় শুয়ে পড়বে।

জেফানিয়া - 2 প্রভু বলেছেন, “মোয়াব এবং অম্মোনবাসীরা কি করেছে তা আমি জানি। ঐ লোকেরা আমার লোকজনদের অস্বস্তিতে ফেলেছে। ঐ লোকেরা তাদের নিজের দেশকে বাড়াবার জন্য তাদের জমি নিযেছে।

জেফানিয়া - 2 অতএব, আমি আমার নামে শপথ করে বলছি য়ে, সদোম এবং ঘমোরার মতো মোয়াব এবং অম্মোনবাসীরা ধ্বংস হবে। আমিই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর এবং আমি প্রতিশ্রুতি করেছি য়ে চিরকালের জন্য ঐ দেশগুলিকে ধ্বংস করব। ঐ দেশগুলি কাঁটায ভরে যাবে। তাদের দেশ একটি লবণের গহবরে পরিনত হবে। জীবিত অবস্থায় পালিয়ে আসা আমার লোকেরা সেই দেশটাকে এবং য়েসব সম্পদ তার মধ্যে রযে গেছে তাও নিযে নেবে।”

জেফানিয়া - 2 মোয়াব এবং অম্মোনে এগুলি ঘটবে কারণ তারা ছিল গর্বিত এবং সর্বশক্তিমান প্রভুর লোকেদের প্রতি নিষ্ঠুর এবং তাদের অপমান করেছিল।

জেফানিয়া - 2 ঐসব লোকেরা প্রভুর ভযে ভীত হবে। কেন? কারণ প্রভু তাদের মূর্ত্তিগুলিকে ধ্বংস করবেন। তখন দূর দেশের লোকেরাও প্রভুর উপাসনা করবে।

জেফানিয়া - 2 ওহে কূশীয়রা, এই হবে তোমাদের পরিনতি। প্রভুর তরবারি তোমার লোকেদের জীবন নাশ করবে।

জেফানিয়া - 2 প্রভু উত্তরে ঘুরে য়াবেন এবং অশূরকে শাস্তি দেবেন। তিনি নীনবীকে ধ্বংস করবেন- সেই শহরটি শূন্য এবং শুকনো মরুভূমির মতো হযে যাবে।

জেফানিয়া - 2 তখন কেবল মেষ এবং বন্য প্রাণীরা ঐ বিধ্বস্ত শহরে বাস করবে। য়ে স্তম্ভগুলি দাঁড়িয়ে আছে সেগুলির উপর পেঁচা ও কাকেরা বসবে। কালো পাখীরা ঐ খালি বাড়িগুলিতে বসবে।

জেফানিয়া - 2 নীনবী এখন খুব গর্বিত। এটি একটি সুখী নগর। নগরের জনসাধারণ ভাবছে তারা নিরাপদে আছে। তারা ভাবছে, পৃথিবীর মধ্যে নীনবীই হচ্ছে সেই মহান জায়গা। কিন্তু এই দেশটি ধ্বংস হবে। নগরটি এমন একটি খালি জায়গা হযে য়াবে য়েখানে বন্য প্রাণীরাই বিশ্রাম নিতে য়ায। লোকেরা য়ারা ঐ জায়গা দিযে যাবে তারা যখন দেখতে পাবে কি বিশ্রীভাবে ঐ শহরটি ধ্বংস হয়েছিল তখন তারা শিষ দেবে আর অবাক হয়ে মাথা নাড়াবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme