Kitab

জাখারিয়া / Zechariah 7

Chapter 918, 14 verses

  • পুরানো ইচ্ছাপত্র

জাখারিয়া - 7 রস্যের রাজা দারিয়াবসের রাজত্বের চতুর্থ বছরের নবম মাসের চতুর্থ দিনে সখরিয় প্রভুর কাছ থেকে এই বার্তা পেলেন।

জাখারিয়া - 7 বৈথেলের লোকেরা শরেত্‌সর, রেগম্মেলক ও তার লোকেদের প্রভুর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পাঠিয়েছিলেন।

জাখারিয়া - 7 তারা সর্বশক্তিমান প্রভুর মন্দিরের যাজকগণের কাছে এবং ভাব্বাদীদের কাছে এলেন। ঐ লোকেরা তাদের রশ্ন জিজ্ঞেস করল: “অনেক বছর ধরে আমরা মন্দির ধ্বংস হয়ে যাবার দরুণ শোক করেছি। প্রত্যেক বছরের পঞ্চম মাসে আমরা উপবাসের জন্য বিশেষ সময় দিয়েছি। আমরা কি এই অনুশীলন চালিযে যাব?”

জাখারিয়া - 7 আমি সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা পেলাম:

জাখারিয়া - 7 “এই দেশের যাজককে এবং অন্য লোকেদের বল: সত্তর বছর ধরে তোমরা পঞ্চম ও সপ্তম মাসে উপবাস করেছ। সেই উপবাস কি সত্যিই আমার জন্যে? না! তা নয়।

জাখারিয়া - 7 আর তোমরা যখন ভোজন পান করলে সেটাও কি আমার উদ্দেশ্যে করলে? তা নয়, বরং তোমাদেরই ভালোর জন্যে।

জাখারিয়া - 7 এই একই জিনিষ প্রদান করতে প্রভু তাঁর ভাব্বাদীদের ব্যবহার করেছিলেন। জেরুশালেম যখন উন্নত ও জনমানবে পূর্ণ ছিল তখনও তিনি এই কথাগুলি বলেছিলেন। যখন ঈশ্বর এই কথাগুলি বলেছিলেন তখন জেরুশালেমের আশেপাশের শহর নেগেভ এবং পশ্চিমের পাহাড়ের পাদদেশে লোকজন ছিল।”

জাখারিয়া - 7 সখরিযের কাছে প্রভুর বার্তা এই:

জাখারিয়া - 7 প্রভু সর্বশক্তিমান বলেছেন: “যা কিছু ঠিক এবং ন্যায়সঙ্গত তোমরা অবশ্যই তা করবে। তোমরা একে অপরের প্রতি অবশ্যই দয়ালু ও কৃপাপূর্ণ হবে।

জাখারিয়া - 7 বিধ্বা, দরিদ্র, বিদেশী ও অনাথদের ওপর উত্‌পীড়ন কোরো না। অপরের অমঙ্গল করবার চিন্তা কোরো না।”

জাখারিয়া - 7 কিন্তু সেইসব লোকেরা শুনতে অস্বীকার করত। তিনি যা চাইতেন তা করতে তারা অস্বীকার করত। তারা কান বন্ধ করত বলে ঈশ্বরের কথা শুনতে পেতো না।

জাখারিয়া - 7 তারা ছিল একগুঁযে। প্রভু সর্বশক্তিমান তাঁর আত্মা দ্বারা ভাব্বাদীদের মাধ্যমে লোকেদের কাছে বার্তা পাঠাতেন। কিন্তু তারা শুনতো না। তাই সর্বশক্তিমান প্রভু রুদ্ধ হয়েছিলেন।

জাখারিয়া - 7 সর্বশক্তিমান প্রভু বললেন, “আমি তাদের ডাকলে তারা উত্তর দিল না। তাই এখন যদি তারা আমায় ডাকে, আমি তাদের উত্তর দেব না।

জাখারিয়া - 7 আমি তাদের বিরুদ্ধে জাতিগুলোকে ঝড়ের মত নিয়ে আসব। ঐসব জাতিদের তারা জানতও না। তারা দেশটি অতিক্রম করে গেলে সেটি ধ্বংসস্ুপে পরিণত হবে।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme