Kitab

জাখারিয়া / Zechariah 8

Chapter 919, 23 verses

  • পুরানো ইচ্ছাপত্র

জাখারিয়া - 8 সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা এল।

জাখারিয়া - 8 প্রভু সর্বশক্তিমান বলেছেন, “আমি সিয়োন পর্বতকে ভালোবাসি। আমি তাকে এতোই ভালোবাসি য়ে সে আমার প্রতি বিশ্বস্ত না হলে আমি তার ওপর খুব রেগে উঠলাম।”

জাখারিয়া - 8 প্রভু বলেছেন, “আমি সিয়োনে ফিরে এসেছি। আমি জেরুশালেমে বাস করছি। জেরুশালেমকে বলা হবে বিশ্বস্ত শহর। প্রভুর পর্বতকে বলা হবে পবিত্র পর্বত।”

জাখারিয়া - 8 প্রভু সর্বশক্তিমান বলেছেন, “প্রবীন ব্যক্তিদের আবার জেরুশালেমের রাস্তায় ঘাটে দেখা যাবে। দীর্ঘ জীবন লাভ করবে বলে লোকেদের হাঁটার জন্য লাঠির প্রযোজন হবে।

জাখারিয়া - 8 ছোট ছোট ছেলেমেযেদের খেলাধূলার কোলাহলে রাস্তাগুলো ভরে থাকবে।

জাখারিয়া - 8 অবশিষ্ট যারা থাকবে তারা এটাকে বিস্মযকর বলে গণ্য করবে!” প্রভু সর্বশক্তিমান এ কথা বলেছেন!”

জাখারিয়া - 8 প্রভু সর্বশক্তিমান বলেন, “দেখ পূর্ব ও পশ্চিমের দেশগুলি হতে আমি আমার লোকেদের উদ্ধার করব।

জাখারিয়া - 8 আমি তাদের এখানে ফিরিয়ে আনব, তারা জেরুশালেমে বাস করবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের বিশ্বস্ত ঈশ্বর হব।”

জাখারিয়া - 8 সর্বশক্তিমান প্রভু বলেছেন, “শক্তিমান হও! সর্বশক্তিমান প্রভুর মন্দিরের প্রস্তর স্থাপন করবার সময় ভাব্বাদীরা এই বার্তা প্রচার করেছিলেন। আজও তোমরা সেই একই বার্তা শুনছ।

জাখারিয়া - 8 সেই সময়ের পূর্বে লোকেদের মজুর বা গবাদি পশু ভাড়া করবার টাকা ছিল না। লোকেদের পক্ষে ভ্রমণ বা যাতাযাত করাও নিরাপদ ছিল না। সংকট থেকে লোকে কোন সময়েই নিস্তার পেত না। আমি প্রতিটি লোককে অন্য লোকেদের বিরোধী করে তুলেছিলাম।

জাখারিয়া - 8 কিন্তু এখন সেইরকম নয়। অবশিষ্ট যারা রয়েছে তাদের জন্য সেরকম হবে না।” প্রভু সর্বশক্তিমান এইসব কথা বলেন।

জাখারিয়া - 8 “এই লোকেরা শান্তিতে রোপণ করবে। দ্রাক্ষাও ফলানো হবে। দেশে ভাল ফসল হবে এবং জমি পর্য়াপ্ত পরিমাণ বৃষ্টি পাবে। আমি এই সব কিছুই আমার লোকেদের দেব।

জাখারিয়া - 8 “অন্য জাতিগণ অভিশাপ দেবার জন্য ইস্রায়েল ও যিহূদার নাম উদাহরণস্বরূপ ব্যবহার করত। কিন্তু আমি ইস্রায়েল ও যিহূদাকে রক্ষা করব এবং তাদের নাম আশীর্বাদজনক হয়ে উঠবে। সুতরাং ভয় পেও না, শক্তিমান হও!”

জাখারিয়া - 8 সর্বশক্তিমান প্রভু বলেছেন, “তোমার পূর্বপুরুষেরা আমায় রুদ্ধ করেছিল, তাই আমি তাদের ধ্বংস করব স্থির করেছিলাম। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করিনি।” সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন।

জাখারিয়া - 8 “এখন আমি আমার মন পরিবর্তন করেছি আর জেরুশালেম ও যিহূদার লোকেদের মঙ্গল করবার বিষয় স্থির করেছি। সুতরাং ভয় পেও না।

জাখারিয়া - 8 কিন্তু তোমাদের অবশ্যই এগুলো করতে হবে: তোমার প্রতিবেশীকে সত্য কথা বলো। আদালতে লোকের বিচার করবার সময় এমন সিদ্ধান্ত নেবে যা সত্য, ঠিক এবং যা লোকেদের মধ্যে শান্তি আনে।

জাখারিয়া - 8 তোমার প্রতিবেশীকে আঘাত করার জন্য কোন পরিকল্পনা করো না। মিথ্যা প্রতিশ্রুতি কোর না! এইসব কাজ করে আনন্দ পেও না কারণ আমি এইসব জিনিষ ঘৃণা করি!” প্রভু এইসব কথা বলেছেন।

জাখারিয়া - 8 আমি সর্বশক্তিমান প্রভুর কাছ থেকে এই বার্তা পেলাম।

জাখারিয়া - 8 সর্বশক্তিমান প্রভু বলেন, “চতুর্থ, পঞ্চম ও দশম মাসের বিশেষ দিনে তোমরা উপবাস করতে থাকো। সেইসব শোকের দিন আনন্দের দিনে পরিণত হবে। সেইসব দিন, আনন্দের হবে ও আশীর্বাদ ধন্য হয়ে উঠবে। সত্য ও শান্তিকে তোমাদের ভালোবাসা উচিত্‌!”

জাখারিয়া - 8 সর্বশক্তিমান প্রভু বলেন, “ভবিষ্যতে বহু শহর থেকে লোকেরা জেরুশালেমে আসবে।

জাখারিয়া - 8 বিভিন্ন শহরের লোকেরা একে অপরকে অভ্য়র্থনা জানাবে। তাদের মধ্যে কেউ কেউ বলবে, ‘আমরা সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা করতে ও তাঁর উপাসনা করতে যাচ্ছি।’ অন্যরা বলবে, ‘তোমাদের সঙ্গে আমরাও কি য়োগদান করতে পারি?”‘

জাখারিয়া - 8 অনেক লোক এবং অনেক বলবান জাতি জেরুশালেমে সর্বশক্তিমান প্রভুর উপাসনা করতে ও তাঁর অনুগ্রহের অন্বেষণ করতে আসবে।

জাখারিয়া - 8 প্রভু সর্বশক্তিমান বলেছেন, “সেই সময়, বিদেশ থেকে বিভিন্ন ভাষাভাষী দশজন বিদেশী একজন ইহুদীর কাছে এসে তার কাপড় টেনে ধরে বলবে, ‘আমরা শুনেছি য়ে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আমরা কি এসে আপনার সঙ্গে উপাসনা করতে পারি?”‘

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme