কোরাইশ
Chapter 106, 4 verses
-
বাংলা উচ্চারণ
-
আবদুস শহীদ নাসিম
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লিঈলা-ফি কুরইশিন্।
আবদুস শহীদ নাসিম
যেহেতু কুরাইশদের পরিচিত করানো হয়েছে,
বাংলা উচ্চারণ
ঈলা-ফিহিম্ রিহ্লাতাশ্ শিতা-য়ি অছ্ছোয়াইফ্।
আবদুস শহীদ নাসিম
(অর্থাৎ) শীতকালের ও গরমকালের সফরে তাদেরকে পরিচিত করানো হয়েছে।
বাংলা উচ্চারণ
ফাল্ইয়া'বুদূ রব্বাহা-যাল্ বাইতি
আবদুস শহীদ নাসিম
(সেজন্যে) তাদের উচিত (শুধুমাত্র) এই (কাবা) ঘরের মালিকের ইবাদত করা,
বাংলা উচ্চারণ
ল্লাযী আত্ব'আমাহুম্ মিন্ জুইঁও ওয়া আ-মানাহুম্ মিন্ খাওফ্।
আবদুস শহীদ নাসিম
যিনি (তাঁর এই ঘরের উসিলায়) আহার যুগিয়ে তাদের ক্ষুধা নিবারণ করেছেন এবং তাদের নিরাপদ করেছেন ভয়ভীতি থেকে।