আল ফালাক্ব
Chapter 113, 5 verses
-
বাংলা উচ্চারণ
-
জহুরুল হক
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম কুল্ আ'ঊযু বিরব্বিল্ ফালাক্বি।
জহুরুল হক
তুমি বলো - - ''আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে, - -
বাংলা উচ্চারণ
মিন্ শাররি মা-খলাক্ব।
জহুরুল হক
''তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
বাংলা উচ্চারণ
অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্।
জহুরুল হক
''আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে,
বাংলা উচ্চারণ
অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ 'উক্বদ্।
জহুরুল হক
''আর গাঁথনিতে ফুৎকারিণীদের অনিষ্ট থেকে,
বাংলা উচ্চারণ
অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্।
জহুরুল হক
''আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’’