আল ফালাক্ব
Chapter 113, 5 verses
তুমি বলো - - ''আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে, - -
''তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
''আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে,
''আর গাঁথনিতে ফুৎকারিণীদের অনিষ্ট থেকে,
''আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’’