আল ফালাক্ব
Chapter 113, 5 verses
-
জহুরুল হক
-
সমকালীন বাংলা
জহুরুল হক
তুমি বলো - - ''আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে, - -
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; বলো, আমি আশ্রয় প্রার্থনা করি ভোরের প্রতিপালকের নিকট,
জহুরুল হক
''তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
সমকালীন বাংলা
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
জহুরুল হক
''আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে,
সমকালীন বাংলা
এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,
জহুরুল হক
''আর গাঁথনিতে ফুৎকারিণীদের অনিষ্ট থেকে,
সমকালীন বাংলা
এবং গিঁঠে ফুঁ দেয় এমনদের অনিষ্ট থেকে,
জহুরুল হক
''আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’’
সমকালীন বাংলা
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।