আল আ’লা (মহান) , choose another chapter
আল আ’লা (মহান)
Chapter 87, 19 verses
আবদুস শহীদ নাসিম
জহুরুল হক
ইসলামিক ফাউন্ডেশন
বয়ান ফাউন্ডেশন
মুহিউদ্দীন খান
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৯যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তার গোপন ও প্রকাশ্য সবই জানেন। উপদেশ দিতে থাকো, যদি উপদেশ কাজে লাগে। যে আত্মোন্নয়ন করে সেই সফল। মানুষ দুনিয়ার প্রতি গুরুত্ব দেয়, অথচ আখিরাতই চিরস্থায়ী।
আবদুস শহীদ নাসিম
১ তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের,
জহুরুল হক
১ মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, - -
ইসলামিক ফাউন্ডেশন
১ তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
বয়ান ফাউন্ডেশন
১ তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,
মুহিউদ্দীন খান
১ আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
আবদুস শহীদ নাসিম
২ যিনি সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন,
জহুরুল হক
২ যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,
ইসলামিক ফাউন্ডেশন
২ যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।
বয়ান ফাউন্ডেশন
২ যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।
মুহিউদ্দীন খান
২ যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
আবদুস শহীদ নাসিম
৩ যিনি সামঞ্জ্যপূর্ণ অনুপাত নির্ধারণ করেছেন এবং পথ প্রদর্শন করেছেন।
জহুরুল হক
৩ আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
বয়ান ফাউন্ডেশন
৩ আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।
মুহিউদ্দীন খান
৩ এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
আবদুস শহীদ নাসিম
৪ এবং যিনি (জমিন থেকে) বের করে আনেন উদ্ভিদ।
জহুরুল হক
৪ আর যিনি তৃণলতা উদ্গত করেন,
ইসলামিক ফাউন্ডেশন
৪ এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,
বয়ান ফাউন্ডেশন
৪ আর যিনি তৃণ-লতা বের করেন।
মুহিউদ্দীন খান
৪ এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
আবদুস শহীদ নাসিম
৫ তারপর সেগুলোকে পরিণত করেন কালো আবর্জনায়।
জহুরুল হক
৫ তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।
ইসলামিক ফাউন্ডেশন
৫ পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।
বয়ান ফাউন্ডেশন
৫ তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।
মুহিউদ্দীন খান
৫ অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
আবদুস শহীদ নাসিম
৬ আমরা তোমাকে পড়িয়ে দেবো (কুরআন), তারপর তুমি আর তা ভুলবেনা।
জহুরুল হক
৬ আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, - -
ইসলামিক ফাউন্ডেশন
৬ নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
বয়ান ফাউন্ডেশন
৬ আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।
মুহিউদ্দীন খান
৬ আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
আবদুস শহীদ নাসিম
৭ তবে আল্লাহ যা ইচ্ছা করেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু।
জহুরুল হক
৭ শুধু যা - কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
৭ আল্লাহ্ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
বয়ান ফাউন্ডেশন
৭ আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।
মুহিউদ্দীন খান
৭ আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
আবদুস শহীদ নাসিম
৮ আমরা তোমার জন্যে সহজ পথকে সহজ করে দেবো।
জহুরুল হক
৮ আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।
ইসলামিক ফাউন্ডেশন
৮ আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
বয়ান ফাউন্ডেশন
৮ আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।
মুহিউদ্দীন খান
৮ আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
আবদুস শহীদ নাসিম
৯ তাই তুমি (মানুষকে) উপদেশ দিতে থাকো, যদি উপদেশ তাদের উপকারে আসে।
জহুরুল হক
৯ অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
৯ উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;
বয়ান ফাউন্ডেশন
৯ অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।
মুহিউদ্দীন খান
৯ উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
আবদুস শহীদ নাসিম
১০ ঐ ব্যক্তি অবশ্যি উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে (আল্লাহকে)।
জহুরুল হক
১০ যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,
ইসলামিক ফাউন্ডেশন
১০ যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।
বয়ান ফাউন্ডেশন
১০ সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।
মুহিউদ্দীন খান
১০ যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
আবদুস শহীদ নাসিম
১১ আর তা উপেক্ষা করবে ঐ ব্যক্তি, যে বড়ই দুর্ভাগা,
জহুরুল হক
১১ কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, - -
ইসলামিক ফাউন্ডেশন
১১ আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,
বয়ান ফাউন্ডেশন
১১ আর হতভাগাই তা এড়িয়ে যায়।
মুহিউদ্দীন খান
১১ আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
আবদুস শহীদ নাসিম
১২ যে প্রবেশ করবে সাংঘাতিক আগুনে।
জহুরুল হক
১২ যে বিরাট আগুনে ঢোকে পড়বে,
ইসলামিক ফাউন্ডেশন
১২ যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,
বয়ান ফাউন্ডেশন
১২ যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
মুহিউদ্দীন খান
১২ সে মহা - অগ্নিতে প্রবেশ করবে।
আবদুস শহীদ নাসিম
১৩ অতপর সেখানে সে মরবেওনা, বাঁচবেওনা।
জহুরুল হক
১৩ তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
বয়ান ফাউন্ডেশন
১৩ তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।
মুহিউদ্দীন খান
১৩ অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
আবদুস শহীদ নাসিম
১৪ নিশ্চয়ই সাফল্য অর্জন করবে ঐ ব্যক্তি, যে তাযকিয়া করবে,
জহুরুল হক
১৪ সে - ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
বয়ান ফাউন্ডেশন
১৪ অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,
মুহিউদ্দীন খান
১৪ নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
আবদুস শহীদ নাসিম
১৫ এবং তার প্রভুর নাম যিকির (উচ্চারণ, আলোচনা, স্মরণ) করবে, আর আদায় করবে সালাত ।
জহুরুল হক
১৫ এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।
বয়ান ফাউন্ডেশন
১৫ আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।
মুহিউদ্দীন খান
১৫ এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
আবদুস শহীদ নাসিম
১৬ কিন্তু তোমরা প্রাধান্য দিয়ে চলছো দুনিয়ার হায়াতকে।
জহুরুল হক
১৬ না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
ইসলামিক ফাউন্ডেশন
১৬ কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
বয়ান ফাউন্ডেশন
১৬ বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।
মুহিউদ্দীন খান
১৬ বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
আবদুস শহীদ নাসিম
১৭ অথচ আখিরাত ( - এর হায়াতই) হবে উত্তম এবং তা বাকি (স্থায়ী) থাকবে চিরকাল।
জহুরুল হক
১৭ অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।
বয়ান ফাউন্ডেশন
১৭ অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।
মুহিউদ্দীন খান
১৭ অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
আবদুস শহীদ নাসিম
১৮ নিশ্চয়ই এই উপদেশ পূর্বের সহিফাগুলোতেও (কিতাবগুলোতেও) রয়েছে,
জহুরুল হক
১৮ নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে - -
ইসলামিক ফাউন্ডেশন
১৮ ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে
বয়ান ফাউন্ডেশন
১৮ নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।
মুহিউদ্দীন খান
১৮ এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
আবদুস শহীদ নাসিম
১৯ ইবরাহিম এবং মূসার সহিফায়।
জহুরুল হক
১৯ ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ইব্রাহীম ও মূসার গ্রন্থে।
বয়ান ফাউন্ডেশন
১৯ ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।
মুহিউদ্দীন খান
১৯ ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report