Kitab

আর রাহমান (পরম দয়াবান)

Chapter 55, 78 verses

  • আবদুস শহীদ নাসিম
  • জহুরুল হক
About this chapter


মক্কায় মতান্তরে মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৭৮, রুকু সংখ্যা: ০৩

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-১৩মানুষের প্রতি আল্লাহর সীমাহীন দয়ার প্রমাণ। ১৪-২৫মানুষ ও জিন সৃষ্টির উপাদান এবং তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ। ২৬-৪০সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে। তখন ইনসান ও জিনের কৃতকর্মের বিচার করা হবে। ৪১-৪৫পাপীদের চিহ্নিত করা হবে এবং শাস্তি দেয়া হবে। ৪৬-৭৮যারা পৃথিবীতে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে পরকালে তাদের অফুরন্ত নিয়ামতের বিবরণ। মহামর্যাদাবান আল্লাহর কোনো নিদর্শন ও অনুগ্রহকে অস্বীকার করতে পারবে না কোনো জিন কিংবা ইনসান।
আবদুস শহীদ নাসিম

তিনি রহমান (পরম দয়াবান),

জহুরুল হক

আর - রাহমান!

আবদুস শহীদ নাসিম

(কারণ) তিনি তালিম দিয়েছেন আল কুরআন,

জহুরুল হক

তিনি কুরআন শিক্ষা দিয়েছেন।

আবদুস শহীদ নাসিম

সৃষ্টি করেছেন ইনসান,

জহুরুল হক

তিনিই সৃষ্টি করেছেন মানুষকে,

আবদুস শহীদ নাসিম

তাকে তালিম দিয়েছেন বয়ান (ভাষা বা ভাব প্রকাশ পদ্ধতি)।

জহুরুল হক

তিনি তাকে শিখিয়েছেন সুস্পষ্ট ভাষা।

আবদুস শহীদ নাসিম

সূর্য আর চাঁদ হিসাব মতো চলে (তাঁরই হুকুমে)।

জহুরুল হক

সূর্য ও চন্দ্র হিসেব মতো চলেছে।

আবদুস শহীদ নাসিম

তারকারাজি এবং বৃক্ষলতা সাজদারত (তাঁরই প্রতি)।

জহুরুল হক

আর তৃণলতা ও গাছপালা আনুগত্য করছে।

আবদুস শহীদ নাসিম

আকাশকে তিনি উপরে উঠিয়েছেন, এবং স্থাপন করেছেন ভারসাম্য।

জহুরুল হক

আর আকাশকে, - - তিনি তাকে সমুচ্চ করেছেন, আর তিনি স্থাপন করেছেন দাঁড়িপাল্লা।

আবদুস শহীদ নাসিম

তাই তোমরাও লংঘন (নষ্ট) করোনা ভারসাম্য।

জহুরুল হক

যেন তোমরা মাপকাঠিতে উল্লঙ্ঘন না করো।

আবদুস শহীদ নাসিম

কায়েম করো ওজন ন্যায্যভাবে এবং ক্ষতিগ্রস্ত করোনা ভারসাম্য।

জহুরুল হক

আর ওজন সঠিকভাবে কায়েম করো, আর মাপজোখে কমতি করো না।

আবদুস শহীদ নাসিম

আর পৃথিবী, এটিকে তিনি স্থাপন করেছেন সৃষ্টি কুলের জন্যে।

জহুরুল হক

আর পৃথিবী, - - তিনি এটিকে প্রসারিত করেছেন জীবজন্তুর জন্যে,

আবদুস শহীদ নাসিম

তাতে রয়েছে ফলফলারি, আর খেজুর গাছ, যার ফল আবরণযুক্ত।

জহুরুল হক

তাতে রয়েছে ফলফসল ও গোছাবিশিষ্ট খেজুর গাছ,

আবদুস শহীদ নাসিম

তাতে আরো রয়েছে খোসাযুক্ত শস্য, আর সুগন্ধ ফুল - ফল - গাছ।

জহুরুল হক

আর আছে খোসা ও সুগন্ধি দানা - থাকা শস্য।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের উভয়ের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

তিনি সৃষ্টি করেছেন মানুষকে ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির মতো।

জহুরুল হক

তিনি মানুষকে সৃষ্টি করেছেন খনখনে মাটি দিয়ে মাটির বাসনের মতো,

আবদুস শহীদ নাসিম

আর সৃষ্টি করেছেন জিনকে ধূমবিহীন আগুনের শিখা থেকে।

জহুরুল হক

আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

তিনি প্রভু পরিচালক দুই উদয়াচল ও দুই অস্তাচলের।

জহুরুল হক

তিনি দুই পূর্বের প্রভু, আর দুই পশ্চিমেরও প্রভু।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

তিনি প্রবাহিত করেছেন দুইটি সমুদ্র, তারা প্রবাহিত হয় পরস্পর মিলে।

জহুরুল হক

তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে - -

আবদুস শহীদ নাসিম

তাদের উভয়ের মাঝে রয়েছে একটি অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারেনা।

জহুরুল হক

তাদের উভয়ের মধ্যে রয়েছে এক ব্যবধান যা তারা অতিক্রম করতে পারে না।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

উভয় সমুদ্র থেকে বেরিয়ে আসে মুক্তা (pearl) ও প্রবাল (coral)।

জহুরুল হক

তাদের দুইয়ের মধ্যে থেকে বেরিয়ে আসে মুক্তো ও প্রবাল।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

সমুদ্রে চলাচলকারী পর্বতসম জাহাজগুলো তাঁরই নিয়ন্ত্রণাধীন।

জহুরুল হক

আর তাঁরই হচ্ছে সমুদ্রে ভাসমান পর্বততুল্য জাহাজগুলো।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

পৃথিবীতে যা কিছু আছে সবই বিলীন হয়ে যাবে,

জহুরুল হক

এর উপরে যারাই আছে তা বিনাশশীল,

আবদুস শহীদ নাসিম

বাকি থাকবে কেবল তোমার মহা মর্যাদাবান, মহানুভব প্রভুর মুখমন্ডল (সত্তা)।

জহুরুল হক

তবে বাকি থাকবে তোমার প্রভুর চেহারা - - পরম মহিমা ও মহানুভবতার অধিকারী।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

মহাকাশ এবং পৃথিবীতে যারাই আছে সবাই তাঁর মুখাপেক্ষী। প্রতিদিন তিনি নিরত থাকেন গুরুত্বপূর্ণ কাজে।

জহুরুল হক

মহাকাশমন্ডলে ও পৃথিবীতে যারা রয়েছে তারা তাঁরই কাছে প্রার্থনা জানায়। প্রতি নিয়ত তিনি মর্যাদায় বিরাজমান।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

(হে মানুষ ও জিন!) অচিরেই আমরা তোমাদের প্রতি মনোযোগ দেবো (তোমাদের হিসাব নেয়া ও বিচার করার জন্যে)।

জহুরুল হক

অবিলন্বে আমরা তোমাদের বিষয়ে হিসেব - নিকেশ নেব, হে দুই বৃহৎশক্তিবর্গ!

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

হে জিন ও মানব সম্প্রদায়! তোমরা যদি মহাকাশ এবং পৃথিবীর সীমানা অতিক্রম করতে সক্ষম হও, তবে অতিক্রম করো। কিন্তু তোমরা অতিক্রম করতে পারবেনা আমার সনদ ছাড়া।

জহুরুল হক

হে জিন ও মানুষের সমবেতগোষ্ঠি! যদি তোমরা মহাকাশ - মন্ডল ও পৃথিবীর সীমারেখা থেকে বেরিয়ে যাবার ক্ষমতা রাখ তাহলে বেরিয়ে যাও। তোমরা অতিক্রম করতে পারবে না নির্দেশ ব্যতীত।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

তোমাদের প্রতি পাঠানো হবে আগুনের শিখা এবং ধোঁয়াপুঞ্জ, তোমরা তা প্রতিরোধ করতে পারবেনা।

জহুরুল হক

তোমাদের উভয়ের জন্য পাঠানো হবে আগুনের শিখা ও তামার স্ফুলিঙ্গ, তখন তোমরা সাহায্য পেতে পারবে না।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

যেদিন আকাশ ফেটে যাবে সেদিন হয়ে যাবে তা রক্তবর্ণ চামড়ার মতো।

জহুরুল হক

আর যখন আকাশ বিদীর্ণ হবে এবং হয়ে যাবে রংকরা চামড়ার মতো লাল, - -

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে? - -

আবদুস শহীদ নাসিম

সেদিন কোনো মানুষকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবেনা, কোনো জিনকেও নয়।

জহুরুল হক

অতএব সেদিন কোনো মানুষকেই প্রশ্ন করা হবে না তার অপরাধ সন্বন্ধে, না কোনো জিনকে।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

অপরাধীদের চেনা যাবে তাদের লক্ষণ দেখেই, তখন তাদের পাকড়াও করা হবে মাথার ঝুঁটি আর পা ধরে।

জহুরুল হক

অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার দ্বারা, কাজেই তাদের পাকড়ানো হবে চুলের ঝুঁটিতে ও ঠেঙ্গগুলোয়।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

এই সেই জাহান্নাম, অপরাধীরা যাকে অস্বীকার করতো,

জহুরুল হক

এইটিই জাহান্নাম যেটিকে অপরাধীরা মিথ্যা বলত।

আবদুস শহীদ নাসিম

তারা জাহান্নামের আগুন আর টগবগে ফুটন্ত পানির মাঝে ছুটাছুটি করতে থাকবে।

জহুরুল হক

তারা ছুটাছুটি করবে এর ও ফুটন্ত পানির চারিদিকে।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

যে ব্যক্তি তার প্রভুর সামনে (হিসাব দেয়ার জন্যে) উপস্থিত হওয়ার বিষয়টাকে ভয় করে, সে পাবে দুটি জান্নাত।

জহুরুল হক

আর যে তার প্রভুর সামনে দাঁড়াবার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি স্বর্গোউদ্যান - -

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

দুটোই বহু শাখা - প্রশাখা আর পত্র পল্লবওয়ালা।

জহুরুল হক

দুটোই ঘন ডালপালাবিশিষ্ট।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

উভয় জান্নাতেই থাকবে বহমান দুই ঝরণাধারা।

জহুরুল হক

তাদের মধ্যে বয়ে চলেছে দুটি নদী।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

উভয় জান্নাতেই থাকবে সব ধরণের ফলফলারি জোড়ায় জোড়ায়।

জহুরুল হক

এ দুটোয় রয়েছে প্রত্যেক ফলমূলের জোড়া জোড়া।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমি আস্তরের ফরাশে, দুই জান্নাতের ফলই থাকবে তাদের হাতের নাগালে।

জহুরুল হক

তারা হেলান দিয়ে বসবে গালিচার উপরে যার আস্তর কারুকার্যময় রেশমের। আর উভয় জান্নাতের ফল ঝুলতে থাকবে।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

সেগুলোতে থাকবে আনতদৃষ্টি হুর (সুন্দরী নারীরা), পূর্বে যাদের স্পর্শ করেনি কোনো মানুষ কিংবা জিন।

জহুরুল হক

তাদের মধ্যে রয়েছে সলাজ - নম্র আয়তলোচন, - - এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

সৌন্দর্যে তারা যেনো ইয়াকুত (পদ্মরাগ) এবং মারজান (প্রবাল)।

জহুরুল হক

তারা যেন চুনি ও প্রবাল।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

ইহ্সানের পুরস্কার ইহ্সান ছাড়া আর কি?

জহুরুল হক

ভালোর পুরস্কার কি ভাল ছাড়া অন্য কিছু হবে?

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

সে দুটি ছাড়াও থাকবে আরো দুটি জান্নাত।

জহুরুল হক

আর এই দুটি ব্যতীত দুটি জান্নাত রয়েছে।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

দুটি উদ্যানই হবে ঘন নিবিড় সবুজ।

জহুরুল হক

দুটোই গাঢ় - সবুজ।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

উভয় জান্নাতেই থাকবে উচ্ছলিত দুই ঝরণাধারা।

জহুরুল হক

উভয়ের মধ্যে রয়েছে দুই উচ্ছলিত প্রস্রবণ।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

উভয় জান্নাতেই থাকবে বিপুল ফলমূল, খেজুর আর আনার।

জহুরুল হক

উভয়ের মধ্যে রয়েছে ফলমূল ও খেজুর ও ডালিম।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

সেগুলোতেও থাকবে সুশীল সুন্দরী নারীরা।

জহুরুল হক

সে দুটোতে রয়েছে সুশীলা সুন্দরীরা - -

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

তারা হলো হুর (অপরূপ সুন্দর নারী) তাঁবুতে অবস্থানকারিণী।

জহুরুল হক

হূরগণ, - - তাঁবুর ভেতরে অন্তঃপুরবাসিনী।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

পূর্বে তাদের স্পর্শ করেনি কোনো মানুষ কিংবা জিন।

জহুরুল হক

এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে সবুজ তাকিয়া আর চমৎকার সুন্দর গালিচার উপরে।

জহুরুল হক

তারা হেলান দিয়ে বসে থাকবে সবুজ তাকিয়াতে ও মনোরম গালিচার উপরে।

আবদুস শহীদ নাসিম

তাহলে (হে জিন ও মানুষ) তোমাদের প্রভুর কোন্ দানকে তোমরা করবে অস্বীকার?

জহুরুল হক

সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

আবদুস শহীদ নাসিম

অতিশয় মহান কল্যাণময় তোমার প্রভুর নাম, যিনি অতীব মর্যাদাবান মহানুভব।

জহুরুল হক

কত কল্যাণময় তোমার প্রভুর নাম, তিনি অপার মহিমার ও বিপুল করুণার অধিকারী।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme