আল কাফিরুন (কাফিররা)
Chapter 109, 6 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৬, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৬নবীর দীন এবং কাফিরদের দীনের মধ্যে সংমিশ্রণ চলতে পারেনা। দু’টির কেন্দ্র সম্পূর্ণ আলাদা।
(হে নবী!) বলে দাও : ওহে কাফিররা!
তোমরা যাদের ইবাদত করো, আমি তাদের ইবাদত করিনা।
আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও।
আর তোমরা যাদের ইবাদত করছো, আমি তাদের ইবাদতকারী নই।
আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও।
তোমাদের জন্যে তোমাদের দীন, আর আমার জন্যে আমার দীন।