আন নাসর (সাহায্য)
Chapter 110, 3 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মদীনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৩, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৩বিজয় আসার পর নবীর কর্তব্য।
যখন এসেছে আল্লাহর সাহায্য ও বিজয়,
এবং তুমি দেখতে পাচ্ছো, লোকেরা দলে দলে প্রবেশ করছে আল্লাহর দীনে,
তখন তোমার প্রভুর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ক্ষমা প্রার্থনা করো তাঁর কাছে, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।