আল লাহাব (অগ্নিশিখা)
Chapter 111, 5 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ০৫, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫নবীর নিকৃষ্ট শত্রু আবু লাহাব ও তার স্ত্রীর চরম মন্দ পরিণতি।
ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে।
তার ধন - সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজেই আসলোনা।
অচিরেই তাকে পোড়ানো হবে আগুনের লেলিহান শিখায়।
এবং তার স্ত্রীকেও (পোড়ানো হবে), যে (নবীকে কষ্ট দেয়ার জন্যে) ঘাড়ে করে কাঠ কেটে এনে (নবীর পথে ফেলে রাখে)।
(সেদিন) তার গলায় থাকবে খেজুরের আঁশের পাকানো রশি।