Kitab

আল মুরসালাত (প্রেরিত)

Chapter 77, 50 verses

  • আবদুস শহীদ নাসিম
About this chapter


মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ৫০, রুকু সংখ্যা: ০২

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-১৯কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে হবে ধ্বংস। ২০-২৪আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন সুষম করে। ২৫-২৮পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্যে উপযোগী করে। ২৯-৫০কিয়ামতের দিনটি হবে কাফিরদের জন্যে বেদনাদায়ক। সেটি মুত্তাকিদের জন্যে হবে সুখকর।

শপথ একের পর এক প্রেরিত বাতাসের,

শপথ প্রলয়ংকরী ঝড়ের,

শপথ (মেঘমালা) সঞ্চালনকারী বায়ুর,

আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বাতাসের,

এবং শপথ তাদের যারা মানুষের হৃদয়ে পৌঁছে দেয় উপদেশ,

ওজর রহিত করা এবং সতর্ক করার জন্যে।

তোমাদের যে বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে, তা অবশ্যি ঘটবে।

যখন তারকারাজির আলো নিভে যাবে,

যখন বিদীর্ণ হয়ে যাবে আকাশ,

এবং যখন পর্বতমালাকে উঠিয়ে বিক্ষিপ্ত করে দেয়া হবে,

আর নির্ধারিত সময়ে হাজির করা হবে রসূলদের,

সব কিছু বিলম্বিত করা হয়েছে কোন্ দিনটির জন্যে?

ফায়সালার দিনের জন্যে।

তুমি কী করে জানবে - ফায়সালার দিন কী?

সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে হবে চরম দুর্ভোগ।

আমরা কি পূর্ববর্তীদের হালাক করিনি?

শেষের লোকদেরও আমরা ওদের অনুসারেই করবো।

অপরাধীদের সাথে আমরা এভাবেই করে থাকি।

সেদিন হবে চরম দুর্ভোগ প্রত্যাখ্যানকারীদের জন্যে।

আমরা কি তোমাদের সৃষ্টি করিনি একটি তুচ্ছ পানি থেকে?

তারপর সেটাকে আমরা রেখেছি একটি নিরাপদ অবস্থানস্থলে,

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।

এভাবে আমরা তাকে সুষম করে গঠন করেছি, কতো নিপুণ স্রষ্টা আমরা!

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

আমরা কি ভূ - পৃষ্ঠকে ধারণকারী বানাইনি,

জীবিত ও মৃতদের জন্যে?

তারপর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উঁচু উঁচু পর্বতমালা এবং তোমাদের পান করিয়েছি সুপেয় পানি।

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

(সেদিন বলা হবে:) চলো তার দিকে যাকে (যে জাহান্নামকে) তোমরা অস্বীকার করতে।

চলো, তিন শাখাওয়ালা ছায়ার দিকে।

যে ছায়া ঠান্ডা নয় এবং যা রক্ষা করেনা অগ্নিশিখা থেকে।

সেটা উৎক্ষেপ করে বড় বড় স্ফুলিংগ অট্টালিকার মতো।

সেগুলো যেনো হলুদ উট।

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

এটা হবে এমন একটা দিন যেদিন কেউ কথা বলবেনা।

সেদিন তাদের অনুমতি দেয়া হবেনা ওজর পেশ করার।

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

এটা হলো ফায়সালার দিন, আমরা (আজ) জমা (একত্র) করেছি তোমাদের এবং পূর্বের লোকদের।

আজ যদি তোমাদের কোনো চক্রান্ত থেকে থাকে তবে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে।

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝরণাধারা ওয়ালা জায়গায়।

তারা পাবে প্রচুর ফলমূল যা চাইবে তাদের মন।

তোমাদের আমলের পুরস্কার হিসেবে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে।

এভাবেই আমরা পুরস্কৃত করি কল্যাণপরায়ণদের।

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছু দিন। তোমরা অবশ্যি অপরাধী।

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

তাদের যখন বলা হয় ‘রুকু করো (নত হও)’, তারা রুকু করেনা।

ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।

সুতরাং তারা এর (কুরআনের) পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে?

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme