যখন ফেটে যাবে আকাশ,
আল ইনফিতার (ফেটে যাওয়া)
Chapter 82, 19 verses
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে নক্ষত্ররাজি,
যখন ফাটিয়ে ফেলা হবে সমুদ্রগুলো,
এবং যখন খুলে দেয়া হবে কবরগুলো,
তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে, সে কী পাঠিয়েছে সামনের জন্যে, আর কী রেখে এসেছে পেছনে?
হে মানুষ! কোন্ জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে তোমার মহান প্রভুর ব্যাপারে?
যিনি সৃষ্টি করেছেন তোমাকে, পূর্ণাংগভাবে সাজিয়েছেন, অতপর গড়ে তুলেছেন সুষম করে?
এবং যে সুরত - আকৃতিতে চেয়েছেন গঠন করেছেন তোমাকে।
না, কখনো নয়, বরং তোমরা শেষ বিচার ও প্রতিদানকেই (শাস্তি আর পুরস্কারকেই) অস্বীকার করছো।
জেনে রাখো, অবশ্যি তোমাদের উপর নিযুক্ত রয়েছে পরিদর্শক।
তারা হলো মর্যাদাবান নিবন্ধনকারী (recorder)।
তারা জানে তোমরা যা - ই করো।
নিশ্চয়ই সৎ - সত্যপন্থী লোকেরা (সেদিন) থাকবে ভোগ - বিলাসে।
আর সীমালংঘনকারী - পাপিষ্ঠরা থাকবে জাহিমে।
তারা প্রবেশ করবে তাতে প্রতিদান দিবসে।
সেখান থেকে গর - হাজির থাকার কোনো সুযোগ তাদের থাকবে না।
তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
আবার বলছি তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
এটা সেই দিন, যেদিন কোনো ব্যক্তির অপর ব্যক্তির জন্যে কিছু করার কোনো ক্ষমতা থাকবেনা। সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর হাতে।