শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র)
Chapter 85, 22 verses
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২২, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
শপথ ওয়াদাকৃত দিনটির।
শপথ দ্রষ্টা এবং দৃশ্যের।
ধ্বংস হয়েছে সেই গর্তওয়ালা লোকেরা, (যারা গর্ত খনন করেছিল এবং সে গর্তে)
জ্বালানি পূর্ণ করে জ্বালিয়ে দিয়েছিল আগুন।
তখন গর্তের কিনারেই বসেছিল তারা।
এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা অবলোকন করছিল।
তারা তাদের (মুমিনদের) থেকে প্রতিশোধ নিয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে, তারা অসীম ক্ষমতাবান সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
যিনি মহাকাশ এবং এই পৃথিবীর কর্তৃত্বের মালিক। আর সব কিছুর সাক্ষী।
যারা পুরুষ ও নারীদের উপর যুলুম নির্যাতন চালিয়েছে, তারপর অনুতপ্ত হয়ে সেকাজ থেকে ফিরে আসেনি (আল্লাহর দিকে), তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব, আর জ্বালিয়ে - পুড়িয়ে যন্ত্রণা দেয়ার শাস্তি।
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে, তাদের জন্যে রয়েছে জান্নাত, সেসব বাগিচার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। এটাই (মানব জীবনের) মহাসাফল্য।
নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন।
নিশ্চয়ই তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেন এবং পুনরায় (সৃষ্টি) করবেন।
এবং তিনি পরম ক্ষমাশীল এবং প্রেম - ভালোবাসা ও মমতার সাগর,
মহিমান্বিত আরশের অধিপতি।
তিনি (যখন) যা চান তাই করেন।
তোমার কাছে কি খবর পৌঁছেছে সৈন্যবাহিনীর,
ফেরাউন এবং সামুদের?
কিন্তু যারা কুফরির পথ ধরেছে, তারা অস্বীকার করেই চলেছে,
আর পেছন থেকে (তাদের অজ্ঞাতেই) ঘেরাও করে রেখেছেন তাদের।
(তোমাদের অস্বীকার করায় কিছুই যায় আসেনা) কারণ, এ এক মহিমা মন্ডিত কুরআন,
লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে সংরক্ষিত)।