You’re offline. Downloaded books and recitations still work.
আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী)
Chapter 86, 17 verses
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৭, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৭প্রত্যেক ব্যক্তির পেছনে রক্ষী নিয়োগ করা আছে। মানুষকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন। প্রত্যাখ্যানকারীরা ষড়যন্ত্র করছে, আমিও কৌশল করছি।
শপথ আকাশের আর রাত্রে আত্মপ্রকাশকারীর।
তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী (বস্ত্ত) কী?
তা হলো উজ্জ্বল তারকা।
এমন কোনো প্রাণ (মানুষ) নেই, যার উপর একজন হিফাযতকারী (পাহারাদার) নিযুক্ত নেই।
মানুষ নজর করে দেখুক, তাকে সৃষ্টি করা হয়েছে কোন্ জিনিস থেকে?
তাকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, যা নিঃসৃত হয়েছে প্রবল বেগে।
যা নির্গত হয় মেরুদন্ড এবং পাঁজরের মধ্যখান থেকে।
অবশ্যি তিনি সক্ষম তাকে পুনরায় জীবিত করতে।
যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহ,
সেদিন তার কোনো শক্তিও থাকবেনা, সাহায্যকারীও থাকবেনা।
শপথ (বৃষ্টির মেঘধারী) আকাশের, যা পুন পুন বৃষ্টিপাত করে।
শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)।
নিশ্চয়ই এ (কুরআন) এক সিদ্ধান্তকর বাণী।
এ (কুরআন) হাসি ঠাট্টার বিষয় নয়।
তারা চক্রান্ত করছে একটা চক্রান্ত।
আর আমিও তৈরি করছি একটা পরিকল্পনা।
তাই কাফিরদের কিছুটা অবকাশ দাও, কিছু কালের জন্যে দাও তাদের অবকাশ।