রাতের শপথ, যখন সে ঢেকে যায়।
আল লাইল (রাত)
Chapter 92, 21 verses
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
দিনের শপথ, যখন সে উঠে উজ্জ্বল হয়ে।
এবং শপথ তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ আর নারী।
নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টাও (অনুরূপ বিপরীতধর্মী এবং) নানা রকমের।
তবে (যার কর্ম প্রচেষ্টার ধরণ হলো এই যে) সে দান করে এবং মন্দ কাজ থেকে দূরে থাকে,
আর যা কল্যাণকর সেটাকে সত্য বলে গ্রহণ করে,
আমরা তার জন্যে সহজ করে দেবো সহজ (কল্যাণের) পথকে।
কিন্তু যে বখিলি করে এবং নিজেকে মনে করে স্বয়ম্ভর,
আর যা কল্যাণকর সেটাকে করে অস্বীকার,
আমরা তার জন্যে সহজ করে দেবো কঠিন (অকল্যাণের) পথকে।
তার কী উপকারে আসবে তার মাল - সম্পদ যখন সে পতিত হবে (ধ্বংসের দিকে)?
সঠিক পথ দেখানো তো আমাদের দায়িত্ব।
আর আমরাই তো মালিক এবং ইহকালের।
তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি জ্বলন্ত আগুন থেকে।
তাতে কেউ প্রবেশ করবেনা দুর্ভাগা ছাড়া,
যে (সত্যকে) অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়।
আর তা থেকে দূরে রাখা হবে অতীব (সদা সতর্ক) ব্যক্তিকে,
যে তার মাল - সম্পদ দান করে নিজের পরিশুদ্ধি ও উন্নতির জন্যে,
তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
বরং শুধুমাত্র তার মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়।
আর অচিরেই তিনি সন্তুষ্ট হবেন (তার প্রতি)।