ইনশিরাহ (উন্মুক্ত করা)
Chapter 94, 8 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৮, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৮আল্লাহ্ রসূলকে পরিচিত করেছেন সর্বত্র। কঠিন অবস্থার পরই আসে সহজ অবস্থা।
আমরা কি তোমার জন্যে তোমার শরহে সদর (বক্ষ উন্মুক্ত ও প্রশস্ত) করিনি?
আর তোমার থেকে অপসারণ করিনি তোমার সেই ভার,
যা ভেঙ্গে দিচ্ছিল তোমার পিঠ?
আর আমরা কি উঁচু করিনি তোমার যশ - খ্যাতি?
নিশ্চয়ই প্রতিটি কষ্ট - কাঠিন্যের সাথে আছে সহজ - স্বস্তির অবস্থাও।
অবশ্যি সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততাও।
সুতরাং যখনই তুমি ফারেগ (কর্ম শেষে অবসর) হবে, তখন নিজেকে নিবেদিত করো আল্লাহর ইবাদতে।
আর (শুধুমাত্র) তোমার রবের কাছেই নিবেদন করো তোমার সমস্ত ইচ্ছা এবং প্রত্যাশা