তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,
Chapter 87, 19 verses
তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,
যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।
যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।
এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,
আর যিনি তৃণ-লতা বের করেন।
পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।
তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।
নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।
যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।
আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।
উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;
অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।
সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।
আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,
আর হতভাগাই তা এড়িয়ে যায়।
যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।
নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,
এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও কায়েম করে।
আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর আদায় করবে।
কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।
অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।
অথচ সর্বোত্তম ও স্থায়ী।
ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।
ইব্রাহীম ও মূসার গ্রন্থে।
ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।