তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, - -
Chapter 87, 19 verses
তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, - -
যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।
যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,
এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,
আর যিনি তৃণলতা উদ্গত করেন,
পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।
তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।
নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, - -
যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
শুধু যা - কিছু ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।
আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।
উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;
অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।
যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,
আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,
কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, - -
যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,
যে বিরাট আগুনে ঢোকে পড়বে,
অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।
নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
সে - ই যথার্থ হবে যে নিজেকে পবিত্র করেছে,
এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও কায়েম করে।
এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর পড়ে।
কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।
অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।
ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে
নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে - -
ইব্রাহীম ও মূসার গ্রন্থে।
ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।