আমি শপথ করিতেছি এই নগরের
না, আমি শপথ করছি এই নগরের নামে,
Chapter 90, 20 verses
আমি শপথ করিতেছি এই নগরের
না, আমি শপথ করছি এই নগরের নামে,
আর তুমি এই নগরের অধিবাসী,
আর তুমি বৈধ থাকবে এই নগরীতে;
শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে।
আর জন্মদাতার, আর যাদের তিনি জন্ম দিয়েছেন।
আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট - ক্লেশের মধ্যে।
আমরা নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি শ্রমনির্ভর করে।
সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না?
সে কি ভাবে যে তার উপরে কেউ কোনো ক্ষমতা রাখতে পারে না?
সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।’
সে বলে - - ''আমি প্রচুর সম্পদ নিঃশেষ করেছি।’’
সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
সে কি ভাবে যে তাকে কেউ দেখতে পাবে না?
আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু?
আমরা কি তার জন্য বানিয়ে দিই নি দুটি চোখ,
আর জিহ্বা ও দুই ওষ্ঠ?
আর একটি জিহবা ও দুটি ঠোঁট,
আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি।
আর আমরা কি তাকে দুটি পথই দেখাই নি?
সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই।
কিন্ত সে ঊর্ধ্বগামী পথ ধরতে চায় নি।
তুমি কী জান - বন্ধুর গিরিপথ কী?
আর কেমন করে তোমাকে বোঝানো যাবে কী সেই ঊর্ধ্বগামী পথ?
ইহা হইতেছে: দাসমুক্তি।
দাসকে মুক্তি দেওয়া,
অথবা দুর্ভিক্ষের দিনে আহার্যদান
অথবা আকালের দিনে খাবার দেওয়া - -
ইয়াতীম আত্মীয়কে,
নিকট সম্পর্কের এতীমকে,
অথবা দারিদ্র্য - নিষ্পেষিত নিঃস্বকে,
অথবা ধুলোয় লুটানো নিঃস্বকে।
তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু’মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া - দাক্ষিণ্যের ;
তাহলে সে তাদের অন্তর্ভুক্ত যারা ঈমান এনেছে, আর পরস্পরকে অধ্যবসায় অবলন্বনে প্রচেষ্টা করে ও একে - অন্যে দয়া - দাক্ষিণ্যের প্রয়াস চালায়।
ইহারাই সৌভাগ্যশালী।
এরাই হচ্ছে দক্ষিণপন্থীয়দের দলভুক্ত।
আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, উহারাই হতভাগ্য।
আর যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে বামপন্থীয়দের দলভুক্ত।
উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে।
তাদের উপরে আগুন আচ্ছাদিত করে রইবে।