আমি শপথ করিতেছি এই নগরের
আল বালাদ
Chapter 90, 20 verses
আর তুমি এই নগরের অধিবাসী,
শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে।
আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট - ক্লেশের মধ্যে।
সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না?
সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।’
সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু?
আর জিহ্বা ও দুই ওষ্ঠ?
আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি।
সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই।
তুমি কী জান - বন্ধুর গিরিপথ কী?
ইহা হইতেছে: দাসমুক্তি।
অথবা দুর্ভিক্ষের দিনে আহার্যদান
ইয়াতীম আত্মীয়কে,
অথবা দারিদ্র্য - নিষ্পেষিত নিঃস্বকে,
তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু’মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া - দাক্ষিণ্যের ;
ইহারাই সৌভাগ্যশালী।
আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, উহারাই হতভাগ্য।
উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে।