আল ফীল
Chapter 105, 5 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
-
সমকালীন বাংলা
-
মুহিউদ্দীন খান
ইসলামিক ফাউন্ডেশন
তুমি কি দেখ নাই, তোমার প্রতিপালক হস্তী - অধিপতিদের প্রতি কী করিয়াছিলেন?
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতির মালিকদের সঙ্গে কী করেছেন?
মুহিউদ্দীন খান
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
ইসলামিক ফাউন্ডেশন
তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই?
সমকালীন বাংলা
তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেননি?
মুহিউদ্দীন খান
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
ইসলামিক ফাউন্ডেশন
উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন,
সমকালীন বাংলা
এবং তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন,
মুহিউদ্দীন খান
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা উহাদের উপর প্রস্তর - কংকর নিক্ষেপ করে।
সমকালীন বাংলা
যারা তাদের ওপর পোড়া কাদামাটির পাথর নিক্ষেপ করেছিল,
মুহিউদ্দীন খান
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন।
সমকালীন বাংলা
ফলে তিনি তাদেরকে চিবানো খড়ের মতো করে দেন।
মুহিউদ্দীন খান
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।