আল আদিয়াত
Chapter 100, 11 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির,
যাহারা খুরাঘাতে অগ্নি - স্ফুলিংগ বিচ্ছুরিত করে,
যাহারা অভিযান করে প্রভাতকালে,
এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে;
অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে।
মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ
এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত,
এবং অবশ্যই সে ধন - সম্পদের আসক্তিতে প্রবল।
তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে
এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে?
সেই দিন উহাদের কী ঘটিবে, উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত।