আল যালযালাহ
Chapter 99, 8 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে,
এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে,
এবং মানুষ বলিবে, ‘ইহার কী হইল?’
সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে,
কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন,
সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে
এবং কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।