আল সারাহ
Chapter 94, 8 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই?
আমি অপসারণ করিয়াছি তোমার ভার,
যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক,
এবং আমি তোমার খ্যাতিকে উচ্চমর্যাদা দান করিয়াছি।
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে,
অবশ্য কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।
অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ‘ইবাদত করিও।
এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও।