Kitab

আল যুখরুফ

Chapter 43, 89 verses

  • মুহিউদ্দীন খান
  • আবদুস শহীদ নাসিম
  • বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান

হা - মীম।

আবদুস শহীদ নাসিম

হা মিম!

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হা-মী-ম্

মুহিউদ্দীন খান

শপথ সুস্পষ্ট কিতাবের,

আবদুস শহীদ নাসিম

সুস্পষ্ট কিতাবের শপথ!

বাংলা উচ্চারণ

অল্ কিতা-বিল্ মুবীন্।

মুহিউদ্দীন খান

আমি একে করেছি কোরআন, আরবী ভাষায়, যাতে তোমরা বুঝ।

আবদুস শহীদ নাসিম

আমরা এই কুরআন আরবি ভাষায় করেছি যেনো তোমরা বুঝতে পারো।

বাংলা উচ্চারণ

ইন্না-জ্বা'আল্না-হু কুরআ-নান্ 'আরবিইয়্যাল্ লা'আল্লাকুম্ তা'ক্বিলূন্।

মুহিউদ্দীন খান

নিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লওহে মাহফুযে।

আবদুস শহীদ নাসিম

এটি আমাদের কাছে উম্মুল কিতাবে (মূল গ্রন্থে, Mother Book - এ) সংরক্ষিত আছে। এটি অতি উঁচু মর্যাদাসম্পন্ন, বিজ্ঞানময়।

বাংলা উচ্চারণ

অইন্নাহূ ফী য় উম্মিল্ কিতা-বি লাদাইনা-লা'আলিয়্যুন্ হাকীম্।

মুহিউদ্দীন খান

তোমরা সীমাতিক্রমকারী সম্প্রদায় - এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব?

আবদুস শহীদ নাসিম

যেহেতু তোমরা একটি সীমালংঘনকারী জাতি, সে জন্যে কি আমরা তোমাদের থেকে এই উপদেশ গ্রন্থ পুরোপুরি প্রত্যাহার করে নেবো?

বাংলা উচ্চারণ

আফানাদ্ব্রিবু 'আন্কুমুয্ যিক্রা ছোয়াফ্হান্ আন্ কুন্তুম্ ক্বওমাম্ মুস্রিফীন্।

মুহিউদ্দীন খান

পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রসূলই প্রেরণ করেছি।

আবদুস শহীদ নাসিম

আগেকার লোকদের কাছে আমরা বহু নবী পাঠিয়েছি।

বাংলা উচ্চারণ

অকাম্ র্আসাল্না- মিন্ নাবিয়্যিন্ ফিল্ আওয়্যালীন্।

মুহিউদ্দীন খান

যখনই তাদের কাছে কোন রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁর সাথে ঠাট্টা - বিদ্রুপ করেছে।

আবদুস শহীদ নাসিম

যখনই তাদের কাছে কোনো নবী এসেছিল, তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল।

বাংলা উচ্চারণ

অমা- ইয়াতীহিম্ মিন্ নাবিয়্যিন্ ইল্লা-কা-নূ বিহী ইয়াস্ তাহ্যিয়ূন্।

মুহিউদ্দীন খান

সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তীদের এ ঘটনা অতীত হয়ে গেছে।

আবদুস শহীদ নাসিম

তাদের আমরা ধ্বংস করে দিয়েছিলাম, তারা ছিলো এদের চাইতেও প্রবল শক্তিধর। যারা অতীত হয়েছে এ রকমই ছিলো তাদের দৃষ্টান্ত।

বাংলা উচ্চারণ

ফাআহ্লাক্না য় আশাদ্দা মিন্হুম্ বাতশাঁও অ মাদ্বোয়া-মাছালুল্ আওয়্যালীন্।

মুহিউদ্দীন খান

আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভোমন্ডল ও ভূ - মন্ডল সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ ।

আবদুস শহীদ নাসিম

তুমি যদি তাদের জিজ্ঞেস করো, কে সৃষ্টি করেছেন মহাকাশ আর পৃথিবী? তারা অবশ্যি বলবে: ‘মহাশক্তিধর মহাজ্ঞানী সৃষ্টি করেছেন সেগুলো।’

বাংলা উচ্চারণ

অলায়িন্ সায়াল্তাহুম্ মান্ খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদোয়া লাইয়াকুলুন্না খলাক্বহুন্নাল্ 'আযীযুল্ 'আলীম্।

মুহিউদ্দীন খান

যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্যে করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পার।

আবদুস শহীদ নাসিম

তিনিই তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন শয্যা - সমতল এবং তাতে তোমাদের জন্যে তৈরি করে দিয়েছেন চলাচলের পথ, যাতে করে তোমরা সঠিক পথে চলতে পারো,

বাংলা উচ্চারণ

আল্লাযী জ্বা'আলা লাকুমুল্ র্আদ্বোয়া মাহ্দাঁও অজ্বা'আলা লাকুম্ ফীহা-সুবুলাল্ লা'আল্লাকুম্ তাহ্তাদূন্।

মুহিউদ্দীন খান

এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত। আতঃপর তদ্দ্বারা আমি মৃত ভূ - ভাগকে পুনরুজ্জীবিত করেছি। তোমরা এমনিভাবে উত্থিত হবে।

আবদুস শহীদ নাসিম

এবং তিনিই আসমান থেকে নাযিল করেন পানি পরিমাণ মতো, তা দিয়ে আমরা জীবিত করে তুলি মরা জমিনকে। এভাবেই পুনরুত্থিত করা হবে তোমাদেরকেও।

বাংলা উচ্চারণ

অল্লাযী নায্যালা মিনাস্ সামা-য়ি মা-য়াম্ বিক্বদারিন্ ফাআর্ন্শানা বিহী বাল্দাতাম্ মাইতান্ কাযা-লিকা তুখ্রাজুন্।

মুহিউদ্দীন খান

এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুস্পদ জন্তুকে তোমাদের জন্যে যানবাহনে পরিণত করেছেন,

আবদুস শহীদ নাসিম

তিনিই সৃষ্টি করেন প্রতিটি জিনিসের জোড়া, আর তিনিই তোমাদের জন্যে সৃষ্টি করেন নৌযান ও পশু, যাতে তোমরা আরোহণ করো।

বাংলা উচ্চারণ

অল্লাযী খলাক্বল্ আয্ওয়া-জ্বা কুল্লাহা-অজ্বা'আলা লাকুম্ মিনাল্ ফুল্কি অল্ আন্আ-মি মা-র্তাকাবূন্।

মুহিউদ্দীন খান

যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ কর। অতঃপর তোমাদের পালনকর্তার নেয়ামত স্মরণ কর এবং বল পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না।

আবদুস শহীদ নাসিম

যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। এবার তোমাদের প্রতি তোমাদের প্রভুর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা সেগুলোর উপর স্থির হয়ে বসো এবং বলো: ‘‘পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন এটিকে। আমরা তো এটাকে বশীভূত করতে সমর্থ ছিলাম না।

বাংলা উচ্চারণ

লি তাস্তাওয়ূ আলা-জুহূরিহী ছুম্মা তায্কুরূ নি'মাতা রব্বিকুম্ ইযাস্ তাওয়াইতুম্ 'আলাইহি অ তাকু লূ সুব্হা-নাল্লাযী সাখ্খর লানা- হা-যা- অমা-কুন্না লাহূ মুক্বরিনীন্।

মুহিউদ্দীন খান

আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব।

আবদুস শহীদ নাসিম

আমরা অবশ্যি ফিরে যাবো আমাদের প্রভুর কাছে।’’

বাংলা উচ্চারণ

অইন্না য় ইলা-রব্বিনা-লামুন্ক্বলিবূন।

মুহিউদ্দীন খান

তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।

আবদুস শহীদ নাসিম

কিন্তু তারা তাঁর দাসদের মধ্য থেকে তাঁর অংশ (অংশীদার) সাব্যস্ত করে নিয়েছে। মানুষ একেবারেই সুস্পষ্ট অকৃতজ্ঞ।

বাংলা উচ্চারণ

অজ্বা'আলূ লাহূ মিন্ ইবা-দিহী জুয্য়া- ইন্নাল্ ইন্সা-না লাকাফূরুম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

তিনি কি তাঁর সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান?

আবদুস শহীদ নাসিম

তিনি কি নিজের সৃষ্টির মধ্য থেকে নিজের জন্যে কন্যা সন্তান গ্রহণ করেছেন, আর তোমাদের গুণাণ্বিত করেছেন পুত্র সন্তান দিয়ে?

বাংলা উচ্চারণ

আমিত তাখাযা মিম্মা-ইয়াখ্লুকু বানা-তিঁও অআছ্ফা-কুম্ বিল্বানীন্।

মুহিউদ্দীন খান

তারা রহমান আল্লাহর জন্যে যে, কন্যা - সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তার সংবাদ দেয়া হয়, তখন তার মুখমন্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে।

আবদুস শহীদ নাসিম

তারা রহমানের জন্যে যে দৃষ্টান্ত আরোপ করে, তাদের কাউকেও সেই (কন্যা সন্তানের) সংবাদ দেয়া হলে তার মুখ কালো হয়ে যায় এবং সে জর্জরিত হয় দু:সহ মর্ম বেদনায়।

বাংলা উচ্চারণ

অইযা-বুশ্শির আহাদুহুম্ বিমা-দ্বোয়ারাবা র্লিরহমা-নি মাছালান্ জোয়াল্লা-অজ্ব্ ্হুহূ মুস্ওয়াদ্দাঁও অ হুওয়া কাজীম্।

মুহিউদ্দীন খান

তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্যে বর্ণনা করে, যে অলংকারে লালিত - পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম।

আবদুস শহীদ নাসিম

তারা কি আল্লাহর প্রতি এমন সন্তান আরোপ করে, যে অলংকারে সজ্জিত হয়ে লালিত পালিত হয় এবং বিতর্কের ক্ষেত্রেও সুস্পষ্ট নয়?

বাংলা উচ্চারণ

আওয়া মাইঁ ইয়ুনাশ্শায়ূ ফিল্ হিল্ইয়াতি অহুওয়া ফিল্ খিছোয়া-মি গইরু মুবীন্।

মুহিউদ্দীন খান

তারা নারী স্থির করে ফেরেশতাগণকে, যারা আল্লাহর বান্দা। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? এখন তাদের দাবী লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে।

আবদুস শহীদ নাসিম

ফেরেশতা, যারা রহমানের দাস, তাদেরকে তারা নারী গণ্য করে। তারা কি তাদের সৃষ্টির সময় উপস্থিত ছিলো? তাদের সাক্ষ্য অবশ্যি লিখে নেয়া হবে এবং তাদের জেরা করা হবে।

বাংলা উচ্চারণ

অজ্বা 'আলূল্ মালা-য়িকাতাল্ লাযীনা হুম্ 'ইবা-র্দু রহ্মা-নি ইনা-ছা- আশাহিদূ খল্ক্বহুম্ সাতুক্তাবু শাহা-দাতুহুম্ অ ইয়ুস্য়ালূন্।

মুহিউদ্দীন খান

তারা বলে, রহমান ইচছা না করলে আমরা ওদের পূজা করতাম না। এ বিষয়ে তারা কিছুই জানে না। তারা কেবল অনুমানে কথা বলে।

আবদুস শহীদ নাসিম

তারা বলে? ‘রহমান চাইলে আমরা তাদের (ফেরেশতাদের) পূজা করতাম না।’ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল মনগড়া কথাই বলছে।

বাংলা উচ্চারণ

অ ক্ব-লূ লাও শা-র্য়া রহ্মা-নু মা-'আবাদ্না-হুম্ মা-লাহুম্ বিযা-লিকা মিন্ ই'ল্মিন্ ইন্হুম্ ইল্লা-ইয়াখ্রুছূন্।

মুহিউদ্দীন খান

আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোন কিতাব দিয়েছি, অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে?

আবদুস শহীদ নাসিম

নাকি আমরা এই কুরআনের আগে তাদের কোনো কিতাব দিয়েছিলাম, এবং তারা সেটিকে মজবুত করে আঁকড়ে ধরতে চাইছে?

বাংলা উচ্চারণ

আম্ আ-তাইনা-হুম্ কিতা-বাম্ মিন্ ক্ববিলহী ফাহুম্ বিহী মুস্তাম্সিকূন্।

মুহিউদ্দীন খান

বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে পথপ্রাপ্ত।

আবদুস শহীদ নাসিম

বরং তারা বলে: ‘আমাদের পূর্ব পুরুষদের আমরা একটি ধর্ম বিশ্বাসের উপর পেয়েছি, আমরা তাদেরই অনুসরণ করে চলবো।’

বাংলা উচ্চারণ

বাল্ ক্ব- লূ য় ইন্না-অজ্বাদ্না য় আ-বা-য়ানা- 'আলা য় উম্মাতিঁও অইন্না 'আলা য় আ-ছা-রিহিম্ মুহ্তাদূন্।

মুহিউদ্দীন খান

এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোন জনপদে কোন সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে চলছি।

আবদুস শহীদ নাসিম

এভাবে তোমার আগে আমরা যখনই কোনো জনপদে কোনো সতর্ককারী (রসূল) পাঠিয়েছি, সেখানকার বিত্তশালী প্রভাবশালীরা বলেছে: ‘আমরা আমাদের পূর্ব পুরুষদের একটি ধর্ম বিশ্বাসের উপর পেয়েছি। আমরা তাদেরই একতেদা (অনুকরণ) করে চলবো।’

বাংলা উচ্চারণ

অকাযা-লিকা মা য় র্আসাল্না- মিন্ ক্বব্লিকা ফী র্ক্বইয়াতিম্ মিন্ নাযীরিন্ ইল্লা- ক্ব-লা মুত্রাফূ হা য় ইন্না অজ্বাদ্না য় আবা-য়ানা- 'আলা য় উম্মাতিঁও অইন্না আলা য় আ-ছা-রিহিম্ মুক্ব তাদূন্।

মুহিউদ্দীন খান

সে বলত, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবুও কি তোমরা তাই বলবে? তারা বলত তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, তা আমরা মানব না।

আবদুস শহীদ নাসিম

সেই সতর্ককারী তাদের বলতো: ‘তোমরা তোমাদের পূর্ব পুরুষদের যে বিশ্বাস ও আচারের উপর পেয়েছো, আমি যদি তোমাদের জন্যে তার চাইতে উত্তম জীবন পদ্ধতি এনে থাকি, তবু কি তোমরা তাদের পদাংকই অনুসরণ করবে?’ তারা বলতো: ‘তোমরা যা নিয়ে এসেছো আমরা সেটার প্রতি কুফুরি (সেটা প্রত্যাখ্যান) করছি।’

বাংলা উচ্চারণ

ক্ব-লা আওয়ালাও জ্বিতুকুম্ বিআহ্দা- মিম্মা-অজ্বাদ্তুম্ 'আলাইহি আ-বা-য়া কুম্ ক্ব-লূ য় ইন্না- বিমা য় র্উসিল্তুম্ বিহী কা-ফিরূন্।

মুহিউদ্দীন খান

অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। অতএব দেখুন, মিথ্যারোপকারীদের পরিণাম কিরূপ হয়েছে।

আবদুস শহীদ নাসিম

ফলে আমরা তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। এখন চেয়ে দেখো, প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী রকম হয়ে থাকে?

বাংলা উচ্চারণ

ফান্তাক্বম্না-মিন্হুম্ ফার্ন্জু কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্ মুকায্যিবীন্।

মুহিউদ্দীন খান

যখন ইব্রাহীম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের পূজা কর, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই।

আবদুস শহীদ নাসিম

স্মরণ করো, ইবরাহিম তার পিতাকে এবং তার জাতিকে বলেছিল: ‘‘আপনারা যাদের পূজা করছেন, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম।

বাংলা উচ্চারণ

অ ইয্ ক্ব-লা ইব্রা-হীমু লিআবীহি অক্বওমিহী য় ইন্নানী বারা-য়ুম্ মিম্মা- তা'বুদূন্।

মুহিউদ্দীন খান

তবে আমার সম্পর্ক তাঁর সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতএব, তিনিই আমাকে সৎপথ প্রদর্শন করবেন।

আবদুস শহীদ নাসিম

আমার সম্পর্ক শুধু তাঁর সাথে গড়ে নিলাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সঠিক পথ দেখিয়েছেন।’’

বাংলা উচ্চারণ

ইল্লাল্লাযী ফাত্বোয়ারনী ফাইন্নাহূ সাইয়াহ্দীন্।

মুহিউদ্দীন খান

এ কথাটিকে সে অক্ষয় বাণীরূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে, যাতে তারা আল্লাহর দিকেই আকৃষ্ট থাকে।

আবদুস শহীদ নাসিম

ইবরাহিম তার এই ঘোষণাকে স্থায়ী বাণী হিসেবে রেখে গেছে তার পরবর্তীদের জন্যে যাতে করে তারা ফিরে আসে (আল্লাহর দিকে)।

বাংলা উচ্চারণ

অজ্বা'আলাহা-কালিমাতাম্ বা-ক্বিয়াতান্ ফী 'আক্বিবিহী লা'আল্লাহুম্ ইর্য়াজ্বি'ঊন্।

মুহিউদ্দীন খান

পরন্ত আমিই এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে জীবনোপভোগ করতে দিয়েছি, অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রসূল আগমন করেছে।

আবদুস শহীদ নাসিম

বরং আমিই তাদের এবং তাদের পূর্ব পুরুষদের দিয়েছি ভোগের সামগ্রী, অবশেষে তাদের কাছে সত্য এসেছে এবং এসেছে এক সুস্পষ্ট বার্তাবাহক রসূল।

বাংলা উচ্চারণ

বাল্ মাত্তা'তু হা য় য়ুলা-য়ি অআ-বা-য়াহুম্ হাত্তা- জ্বা-য়াহুমুল্ হাক্ব কু অরসূলুম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

যখন সত্য তাদের কাছে আগমন করল, তখন তারা বলল, এটা যাদু, আমরা একে মানি না।

আবদুস শহীদ নাসিম

যখন তাদের কাছে সত্য এলো, তারা বললো: ‘এতো ম্যাজিক, আমরা একে প্রত্যাখ্যান করছি।’

বাংলা উচ্চারণ

অলাম্মা- জ্বা-য়াহুমুল্ হাক্ব্ কু ক্ব-লূ হা-যা- সিহ্রুঁও অইন্না- বিহী কা-ফিরূন্।

মুহিউদ্দীন খান

তারা বলে, কোরআন কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না?

আবদুস শহীদ নাসিম

তারা আরো বলেছে: ‘দুই জনপদের (মক্কা ও তায়েফের) কোনো মহান ব্যক্তিত্বের কাছে কেন এই কুরআন নাযিল হলোনা?’

বাংলা উচ্চারণ

অক্ব-লূ লাওলা-নুয্যিলা হা-যাল্ কুরআ-নু 'আলা-রাজুলিম্ মিনাল্ র্ক্বইয়াতাইনি 'আজীম্।

মুহিউদ্দীন খান

তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে, আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম।

আবদুস শহীদ নাসিম

তারাই কি বণ্টন করে তোমার প্রভুর রহমত? আমরাই তো তাদের মাঝে তাদের জীবিকা বণ্টন করে দেই পার্থিব জীবনে এবং একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠ করি মর্যাদায়, যাতে করে তারা একে অপরকে কাজ আদায় করার জন্যে (কর্মচারী) নিয়োগ করতে পারে। তারা যা সঞ্চয় করে তার চাইতে তোমার প্রভুর রহমতই শ্রেষ্ঠ।

বাংলা উচ্চারণ

আহুম্ ইয়াক্ব সিমূনা রহ্মাতা রব্বিক্ নাহ্নু ক্বসাম্না-বাইনাহুম্ মা'ঈশাতাহুম্ ফিল্ হা-ইয়া-তিদ্ দুন্ইয়া-অরাফা'না-বা'দ্বোয়াহুম্ ফাওক্ব বা'দ্বিন্ দারজ্বা-তিল্ লিইয়াত্তাখিযা বা'দ্বুহুম্ বা'দ্বোয়ান্ সুখ্রিয়্যা- অরহ্মাতু রব্বিকা খইরুম্ মিম্মা-ইয়াজ্ব মাঊ'ন্।

মুহিউদ্দীন খান

যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশংকা না থাকত, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্যে রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যার উপর তারা চড়ত।

আবদুস শহীদ নাসিম

সত্য প্রত্যাখ্যান করে মানুষ একই পথের অনুসারী হয়ে পড়বে - এ আশঙ্কা না থাকলে রহমানের প্রতি যারা কুফুরি করে, তাদেরকে আমরা দিতাম তাদের ঘরের জন্যে রূপার ছাদ ও সিঁড়ি, যা দিয়ে তারা বেয়ে উঠে,

বাংলা উচ্চারণ

অলাওলা য় আইঁ ইয়াকূনান্ না-সু উম্মাতাঁও ওয়া-হিদাতাল্ লাজ্বা'আল্না-লিমাইঁ ইয়াক্ফুরু র্বিরহ্মা-নি লিবুইয়ূ তিহিম্ সুকুফাম্ মিন্ ফিদ্বোয়াতিঁও অমা'আ রিজ্বা 'আলাইহা-ইয়াজ্হারূন্।

মুহিউদ্দীন খান

এবং তাদের গৃহের জন্যে দরজা দিতাম এবং পালংক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত।

আবদুস শহীদ নাসিম

আর তাদের ঘরের জন্যে দরজা এবং খাট পালঙ্ক - যাতে পিঠ রেখে তারা বিশ্রাম করে।

বাংলা উচ্চারণ

অলিবুইয়ূতিহিম্ আব্ওয়া-বাঁও অসুরুরন্ 'আলাইহা-ইয়াত্তাকিয়ূন্।

মুহিউদ্দীন খান

এবং স্বর্ণনির্মিতও দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাঁদের জন্যেই যারা ভয় করে।

আবদুস শহীদ নাসিম

যখন তাদের কাছে সত্য এলো, তারা বললো: ‘এতো ম্যাজিক, আমরা একে প্রত্যাখ্যান করছি।’

বাংলা উচ্চারণ

অযুখ্রুফা- যা-লিকা লাম্মা-মাতা-উ'ল্ হা-ইয়া-তিদ দুন্ইয়া-অল্ আ-খিরাতু ই'ন্দা রব্বিকলিল্মুত্তাক্বীন্।

মুহিউদ্দীন খান

যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে - ই হয় তার সঙ্গী।

আবদুস শহীদ নাসিম

যে ব্যক্তি রহমানের যিকির থেকে বিমুখ হয়ে জীবন যাপন করে, আমরা তার পেছনে নিয়োগ করে দেই একটা শয়তান, সে হয়ে যায় তার সংগি।

বাংলা উচ্চারণ

অমাইঁ ইয়াশু'আন্ যির্ক্রি রহ্মা-নি নুক্বয়্যিদ্ব্ লাহূ শাইত্বোয়া-নান্ ফাহুওয়া লাহূ ক্বরীন্।

মুহিউদ্দীন খান

শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে।

আবদুস শহীদ নাসিম

এই শয়তানেরাই মানুষকে বাধা দিয়ে রাখে আল্লাহর পথ থেকে। অথচ তারা মনে করে তারা সঠিক পথেই আছে।

বাংলা উচ্চারণ

অ ইন্নাহুম্ লাইয়াছুদ্দুনা হুম্ 'আনিস্ সাবীলি অইয়াহ্সাবূনা আন্নাহুম্ মুহ্তাদূন্।

মুহিউদ্দীন খান

অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব - পশ্চিমের দূরত্ব থাকত। কত হীন সঙ্গী সে।

আবদুস শহীদ নাসিম

অবশেষে সে যখন আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন সে শয়তানকে বলে: ‘হায়, তোর এবং আমার মাঝে যদি পূর্ব - পশ্চিমের দূরত্ব থাকতো।’ কতো যে নিকৃষ্ট সংগি এই শয়তান।

বাংলা উচ্চারণ

হাত্তা য় ইযা-জ্বা-য়ানা ক্ব-লা ইয়া-লাইতা বাইনী অবাইনাকা বু'দাল্ মাশ্রিক্বইনি ফাবিসাল্ ক্বরীন্।

মুহিউদ্দীন খান

তোমরা যখন কুফর করছিলে, তখন তোমাদের আজকের আযাবে শরীক হওয়া কোন কাজে আসবে না।

আবদুস শহীদ নাসিম

আজ তোমাদের এই অনুতাপ কোনো কাজেই আসবেনা যেহেতু তোমরা সীমালংঘন করেছিলে। তোমরা সবাই শরিক হবে আযাবে।

বাংলা উচ্চারণ

অলাইঁ ইয়ান্ফা'আকুমুল্ ইয়াওমা ইয্ জোয়ালাম্তুম্ আন্নাকুম্ ফিল্ 'আযা-বি মুশ্তারিকূন্।

মুহিউদ্দীন খান

আপনি কি বধিরকে শোনাতে পারবেন? অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথ ভ্রষ্টতায় লিপ্ত, তাকে পথ প্রদর্শণ করতে পারবেন?

আবদুস শহীদ নাসিম

তা হলে তুমি কি শুনাবে বধিরকে, কিংবা সঠিক পথ দেখাবে অন্ধকে, আর ঐ ব্যক্তিকে যে রয়েছে সুস্পষ্ট বিভ্রান্তিতে?

বাংলা উচ্চারণ

আফাআন্তা তুস্মি'উছ্ ছুম্মা আও তাহ্দিল্ উ'ম্ইয়া অমান্ কা-না ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই, তবু আমি তাদের কাছে থেকে প্রতিশোধ নেব।

আবদুস শহীদ নাসিম

আমরা যদি তোমাকে নিয়ে যাই, তবু তাদের থেকে প্রতিশোধ নেবো।

বাংলা উচ্চারণ

ফাইম্মা- নায্হাবান্না বিকা ফাইন্না-মিন্হুম্ মুন্তাক্বিমূন্।

মুহিউদ্দীন খান

অথবা যদি আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখিয়ে দেই, তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে।

আবদুস শহীদ নাসিম

অথবা আমরা তাদেরকে শাস্তির যে ওয়াদা দিয়েছি তা যদি (তোমার জীবদ্দশাতেই) তোমাকে দেখাই। তাদের উপর আমাদের পূর্ণ ক্ষমতা রয়েছে।

বাংলা উচ্চারণ

আও নুরিইয়ান্নাকা ল্লাযী অ'আদ্না-হুম্ ফাইন্না 'আলাইহিম্ মুক্বতাদিরূন্।

মুহিউদ্দীন খান

অতএব, আপনার প্রতি যে ওহী নাযিল করা হয়, তা দৃঢ়ভাবে অবলম্বন করুন। নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন।

আবদুস শহীদ নাসিম

অতএব তোমার প্রতি যে অহি করা হয়েছে, তা শক্তভাবে আঁকড়ে ধরো। অবশ্যি তুমি রয়েছো সিরাতুল মুস্তাকিমের (সরল সঠিক পথের) উপর।

বাংলা উচ্চারণ

ফাস্তাম্সিক্ বিল্লাযী য় ঊহিয়া ইলাইকা ইন্নাকা 'আলা-ছির-ত্বিম্ মুস্্তাক্বীম্।

মুহিউদ্দীন খান

এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্যে উল্লেখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন।

আবদুস শহীদ নাসিম

এ কুরআন তোমার জন্যে এবং তোমার কওমের জন্যে একটি সম্মানের প্রতীক। শীঘ্রি এ (কুরআনের) বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে।

বাংলা উচ্চারণ

অ ইন্নাহূ লাযিক্রুল লাকা অলিক্বওমিকা অসাওফা তুস্য়ালূন্।

মুহিউদ্দীন খান

আপনার পূর্বে আমি যেসব রসূল প্রেরণ করেছি, তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় ব্যতীত আমি কি কোন উপাস্য স্থির করেছিলাম এবাদতের জন্যে?

আবদুস শহীদ নাসিম

তোমার আগে আমরা যেসব রসূল পাঠিয়েছিলাম তাদের জিজ্ঞাসা করো, আমরা কি রহমানের পরিবর্তে অন্য ইলাহদের (দেবতাদের) নির্ধারণ করেছিল, যাদের ইবাদত করা যেতে পারে?

বাংলা উচ্চারণ

অসয়াল্ মান্ র্আসাল্না মিন্ ক্বব্লিকা র্মি রুসূলিনা য় আজ্বা'আল্না-মিন্ দূর্নি রহ্মা-নি আ-লিহাতাঁই ইয়ু'বাদূন্।

মুহিউদ্দীন খান

আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম, অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রসূল।

আবদুস শহীদ নাসিম

আমরা মূসাকে আমাদের নিদর্শনাবলি নিয়ে পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে। মূসা তাদের বলেছিল: ‘আমি রাব্বুল আলামিনের রসূল।’

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ র্আসালনা- মূসা-বিআ-ইয়া-তিনা য় ইলা-র্ফি'আউনা অমালায়িহী ফাক্ব-লা ইন্নী রাসূলু রব্বিল্ 'আ-লামীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করল, তখন তারা হাস্যবিদ্রুপ করতে লাগল।

আবদুস শহীদ নাসিম

সে যখন তাদের কাছে আমাদের নিদর্শনাবলি নিয়ে উপস্থিত হয়, তখন তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে।

বাংলা উচ্চারণ

ফালাম্মা- জ্বা-য়াহুম্ বি আ-ইয়া-তিনা য় ইযা-হুম্ মিন্হা-ইয়াদ্ব্হাকূন্।

মুহিউদ্দীন খান

আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম, তাই হত পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম, যাতে তারা ফিরে আসে।

আবদুস শহীদ নাসিম

আমরা তাদের যে নিদর্শনই দেখিয়েছি, সেটি ছিলো সেটির বোনের (অনুরূপ নিদর্শনের) চাইতে বড়। আমরা তাদের আযাব দিয়েছিলাম যাতে করে তারা ফিরে আসে।

বাংলা উচ্চারণ

অমা-নুরীহিম্ মিন্ আ-ইয়াতিন্ ইল্লা-হিয়া আক্বারু মিন্ উখ্তিহা-অআখায্না-হুম্ বিল্ 'আযা-বি লা'আল্লাহুম্ ইর্য়াজ্বি'ঊন্।

মুহিউদ্দীন খান

তারা বলল, হে যাদুকর, তুমি আমাদের জন্যে তোমার পালনকর্তার কাছে সে বিষয় প্রার্থনা কর, যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন; আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব।

আবদুস শহীদ নাসিম

তারা (মূসাকে) বলেছিল: ‘হে ম্যাজেসিয়ান! তোমার প্রভুর কাছে তুমি সেই জিনিস প্রার্থনা করো যা তিনি তোমার সাথে অংগীকার করেছেন। তাহলে অবশ্যি আমরা হিদায়াতের পথে চলে আসবো।’

বাংলা উচ্চারণ

অক্বা-লূ ইয়া য় আইয়ুহাস্ সা-হিরুদ্'উ লানা- রব্বাকা বিমা-'আহিদা 'ইন্দাকা ইন্নানা-লামুহ্তাদূন্।

মুহিউদ্দীন খান

অতঃপর যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগলো।

আবদুস শহীদ নাসিম

তারপর যখনই আমরা তাদের থেকে আযাব দূরীভূত করে দিতাম, তখনই তারা তাদের প্রতিশ্রুতি ভংগ করতো।

বাংলা উচ্চারণ

ফালাম্মা-কাশাফ্না- 'আন্ হুমুল্ 'আযা-বা ইযা-হুম্ ইয়ান্কুছূন্।

মুহিউদ্দীন খান

ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিসরের অধিপতি নই? এই নদী গুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখ না?

আবদুস শহীদ নাসিম

ফেরাউন তার কওমের মধ্যে ঘোষণা করলো: ‘‘হে আমার জাতি! এই মিশর সাম্রাজ্যের মালিক কি আমি নই, এবং আমার পাদদেশ দিয়ে প্রবাহিত এই নদীগুলোর? তোমরা কি দেখতে পাওনা?

বাংলা উচ্চারণ

অনা-দা- র্ফি'আউনু ফী কওমিহী ক্ব-লা ইয়া-ক্বওমি আলাইসা লী মুল্কু মিছ্র-অহা-যিহিল্ আন্হা-রু তাজ্ব রী মিন্ তাহ্তী আফালা-তুব্ছিরূন্।

মুহিউদ্দীন খান

আমি যে শ্রেষ্ট এ ব্যক্তি থেকে, যে নীচ এবং কথা বলতেও সক্ষম নয়।

আবদুস শহীদ নাসিম

আর এই হীন স্পষ্ট কথা বলতে অক্ষম লোকটি থেকে আমিই তো শ্রেষ্ঠ।

বাংলা উচ্চারণ

আম্ আনা খইরুম্ মিন্হা-যাল্লাযী হুওয়া মাহী নুঁও অলা- ইয়াকা-দু ইয়ুবীন্।

মুহিউদ্দীন খান

তাকে কেন স্বর্ণবলয় পরিধান করানো হল না, অথবা কেন আসল না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে?

আবদুস শহীদ নাসিম

তাকে কেন দেয়া হলো না সোনার কঙ্কন, কিংবা ফেরেশতারা কেন এলো না তার সাথে দলবদ্ধ হয়ে?’’

বাংলা উচ্চারণ

ফালাওলা য় উল্ক্বিয়া 'আলাইহি আস্ওয়িরাতুম্ মিন্ যাহাবিন্ আও জ্বা-য়া মা'আহুল্ মালা-য়িকাতু মুক্ব তারিনীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়।

আবদুস শহীদ নাসিম

এভাবে সে তার কওমকে হতবুদ্ধি করে দিলো, ফলে তারা তারই আনুগত্য করলো। তারা তো ছিলো এক সীমালংঘনকারী জাতি।

বাংলা উচ্চারণ

ফাস্তাখাফ্ফা ক্বওমাহূ ফাআত্বোয়া-ঊ'হ্ ইন্নাহুম্ কা-নূ ক্বওমান্ ফা-সিক্বীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর যখন আমাকে রাগাম্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জত করলাম। তাদের সবাইকে।

আবদুস শহীদ নাসিম

তারা যখন আমাদের ক্রোধান্বিত করলো, আমরা তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম এবং ডুবিয়ে মারলাম তাদের সবাইকে।

বাংলা উচ্চারণ

ফালাম্মা য় আ-সাফূনান্ তাক্বম্না-মিন্হুম্ ফাআগ্রক্ব না-হুম্ আজ্ব্ মা'ঈন্।

মুহিউদ্দীন খান

অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্যে।

আবদুস শহীদ নাসিম

তারপর পরবর্তীদের জন্যে আমরা তাদের করে রাখলাম অতীত (ইতিহাস) আর উদাহরণ।

বাংলা উচ্চারণ

ফাজ্বা'আল্না-হুম্ সালাফাঁও অমাছালাল্ লিল্আ-খিরীন্।

মুহিউদ্দীন খান

যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হল, তখনই আপনার সম্প্রদায় হঞ্জগোল শুরু করে দিল

আবদুস শহীদ নাসিম

যখন মরিয়ম পুত্রের দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমার কওম তাতে শোরগোল বাধিয়ে দেয়।

বাংলা উচ্চারণ

অলাম্মা-দ্বুরিবাব্নু মারইয়ামা-মাছালান ইযা- ক্বওমুকা মিন্হু ইয়াছিদ্দূন্।

মুহিউদ্দীন খান

এবং বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ, না সে? তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যেই করে। বস্তুতঃ তারা হল এক বিতর্ককারী সম্প্রদায়।

আবদুস শহীদ নাসিম

তারা বলে: ‘আমাদের ইলাহ্রা (দেবতারা) শ্রেষ্ঠ নাকি সে (ঈসা)?’ তারা তো কেবল ঝগড়া বাধানোর উদ্দেশ্যেই তোমাকে এসব বলে। আসলেই তারা একটি ঝগড়াটে কওম (জাতি)।

বাংলা উচ্চারণ

অ ক্ব-লূ য় আ আ-লিহাতুনা-খইরুন্ আম্ হুঅমা-দ্বোয়ারাবূহু লাকা ইল্লা-জ্বাদালা বাল্ হুম্ ক্বাওমুন্ খাছিমূন্।

মুহিউদ্দীন খান

সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বণী - ইসরাঈলের জন্যে আদর্শ।

আবদুস শহীদ নাসিম

সে তো আমার এক দাস ছাড়া আর কিছু নয়। তার প্রতি আমরা অনুগ্রহ করেছি। আর তাকে বানিয়েছি বনি ইসরাঈলের জন্যে দৃষ্টান্ত।

বাংলা উচ্চারণ

ইন্হুওয়া ইল্লা-'আব্দুন্ আন্'আম্না- 'আলাইহি অ জ্বা'আল্না-হু মাছালাল্ লিবানী য় ইসরা-ঈল্।

মুহিউদ্দীন খান

আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম, যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত।

আবদুস শহীদ নাসিম

আমরা চাইলে তোমাদের পরিবর্তে (এখানে) ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, তখন তারা পৃথিবীতে তোমাদের খলিফা (উত্তরাধিকারী) হতো।

বাংলা উচ্চারণ

অলাও নাশা-য়ু লাজ্বা'আল্না- মিন্কুম্ মালা-য়িকাতান্ ফিল্ র্আদ্বি ইয়াখ্লুফূন্।

মুহিউদ্দীন খান

সুতরাং তা হল কেয়ামতের নিদর্শন। কাজেই তোমরা কেয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মান। এটা এক সরল পথ।

আবদুস শহীদ নাসিম

ঈসা তো কিয়ামতের জ্ঞানের একটি নিশ্চিত নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের প্রতি সন্দেহ করোনা, আমাকে অনুসরণ করো। এটাই সিরাতুল মুসতাকিম (সরল সঠিক পথ)।

বাংলা উচ্চারণ

অ ইন্নাহূ লাই'ল্মু লিস্সা-'আতি ফালা-তাম্তারুন্না বিহা-অত্তাবি'ঊন্ হা-যা- ছির-তুম্ মুস্তাক্বীম্।

মুহিউদ্দীন খান

শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে। সে তোমাদের প্রকাশ্য শুত্রু।

আবদুস শহীদ নাসিম

শয়তান যেনো তোমাদের কিছুতেই সঠিক পথ থেকে বাধা দিতে না পারে। জেনে রাখো, সে তোমাদের সুস্পষ্ট দুশমন।

বাংলা উচ্চারণ

অলা-ইয়াছুদ্দান্না কুমুশ্ শাইত্বোয়া-নু ইন্নাহূ লাকুম্ 'আদুওউম্ মুবীন।

মুহিউদ্দীন খান

ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে, কোন কোন বিষয়ে মতভেদ করছ তা ব্যক্ত করার জন্যে এসেছি, অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার কথা মান।

আবদুস শহীদ নাসিম

ঈসা যখন সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে এসেছিল, সে বলেছিল: ‘‘আমি তোমাদের কাছে এসেছি হিকমা (প্রজ্ঞা) সহ এবং তোমরা যে ক’টি বিষয় নিয়ে ইখতেলাফ (মতভেদ) করছো তা স্পষ্ট করে দেয়ার জন্যে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।

বাংলা উচ্চারণ

অলাম্মা-জ্বা-য়া 'ঈসা-বিল্ বাইয়্যিনা-তি ক্ব-লা ক্বদ্ জ্বি'তুকুম্ বিল্ হিক্মাতি অলিউবায়্যিনা লাকুম্ বা'দ্বোয়াল্লাযী তাখ্তালিফূনা ফীহি ফাত্তাকু ল লা-হা অআত্বী'ঊন্।

মুহিউদ্দীন খান

নিশ্চয় আল্লাহই আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। অতএব, তাঁর এবাদত কর। এটা হল সরল পথ।

আবদুস শহীদ নাসিম

আল্লাহ্ই আমার রব (প্রভু) এবং তোমাদেরও রব, সুতরাং তোমরা কেবল তাঁরই ইবাদত করো, এটাই সিরাতুল মুসতাকিম।’’

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা হুওয়া রব্বী অরব্বুকুম্ ফা'বুদূহ্ হা-যা-ছির-তুম্ মুস্তাক্বীম্।

মুহিউদ্দীন খান

অতঃপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং যালেমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ।

আবদুস শহীদ নাসিম

কিন্তু তাদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করলো। সুতরাং যালিমদের জন্যে রয়েছে দুর্দশা এক বেদনাদায়ক দিনের আযাবের।

বাংলা উচ্চারণ

ফাখ্তালাফাল্ আহ্যা-বু মিম্ বাইনিহিম্ ফাওয়াইলুল্ লিল্লাযীনা জোয়ালামূ মিন্ 'আযা-বি ইয়াওমিন্ আলীম্।

মুহিউদ্দীন খান

তারা কেবল কেয়ামতেরই অপেক্ষা করছে যে, আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবর ও রাখবে না।

আবদুস শহীদ নাসিম

তারা কি অপেক্ষা করছে তাদের অজ্ঞাতে আকস্মিক কিয়ামত এসে পড়ার জন্যে?

বাংলা উচ্চারণ

হাল্ ইয়ান্জুরূনা ইল্লাস্ সা-'আতা আন্ তাতিয়াহুম্ বাগ্তাতাঁও অহুম্ লা-ইয়াশ্'ঊরূন্।

মুহিউদ্দীন খান

বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়।

আবদুস শহীদ নাসিম

সেদিন বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, মুত্তাকিরা ছাড়া।

বাংলা উচ্চারণ

আল্ আখিল্লা-য়ু ইয়াওমায়িযিম্ বা'দ্বুহুম্ লিবা'দ্বিন্ 'আদুওউন্ ইল্লাল্ মুত্তাক্বীন্।

মুহিউদ্দীন খান

হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোন ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না।

আবদুস শহীদ নাসিম

হে আমার দাসেরা! আজ তোমাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তাও নেই,

বাংলা উচ্চারণ

ইয়া-'ইবা-দি লা-খওফুন্ 'আলাইকুমুল্ ইয়াওমা অলা য় আন্তুম্ তাহ্যানূন্।

মুহিউদ্দীন খান

তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে।

আবদুস শহীদ নাসিম

তোমরা যারা ঈমান এনেছো আমাদের আয়াতের প্রতি এবং মুসলিম হয়েছিলে,

বাংলা উচ্চারণ

আল্লাযীনা- আ-মানূ বিআ-ইয়া-তিনা অ কা-নূ মুস্লিমীন্।

মুহিউদ্দীন খান

জান্নাতের প্রবেশ কর তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে।

আবদুস শহীদ নাসিম

তোমরা দাখিল হও জান্নাতে তোমাদের স্ত্রী/স্বামীকে নিয়ে আনন্দচিত্তে।

বাংলা উচ্চারণ

উদ্খুলুল্ জ্বান্নাতা আন্তুম্ অআয্ওয়া জুকুম্ তুহ্বারূন্।

মুহিউদ্দীন খান

তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে।

আবদুস শহীদ নাসিম

সোনার থালা ও পানপাত্র নিয়ে তাদের তাওয়াফ করা হবে। সেখানে থাকবে সেসবই, যা মন চাইবে এবং যাতে চোখ জুড়াবে। সেখানে চিরস্থায়ী হবে তোমরা।

বাংলা উচ্চারণ

ইয়ুত্বোয়া-ফু 'আলাইহিম্ বিছিহা-ফিম্ মিন্ যাহাবিঁও আক্ওয়া-বিন্ অফীহা-মা-তাশ্তাহীহিল্ আন্ফুসু অতালায্যুল্ আ'ইয়ুনু অআন্তুম্ ফীহা-খ-লিদূন্।

মুহিউদ্দীন খান

এই যে, জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল।

আবদুস শহীদ নাসিম

এই সেই জান্নাত, যার ওয়ারিশ তোমাদের বানানো হয়েছে তোমাদের কর্মফল হিসেবে।

বাংলা উচ্চারণ

অতিল্কাল্ জ্বান্নাতুল্লাতী য় ঊরিছ্তুমূহা-বিমা-কুন্তুম্ তা'মালূন্।

মুহিউদ্দীন খান

তথায় তোমাদের জন্যে আছে প্রচুর ফল - মূল, তা থেকে তোমরা আহার করবে।

আবদুস শহীদ নাসিম

তোমাদের জন্যে তাতে রয়েছে প্রচুর ফলফলারি, তা থেকে তোমরা আহার করবে।

বাংলা উচ্চারণ

লাকুম্ ফীহা-ফা-কিহাতুন্ কাছীরতুম্ মিন্হা-তাকুলূন্।

মুহিউদ্দীন খান

নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে।

আবদুস শহীদ নাসিম

অপরাধীরা থাকবে জাহান্নামের আযাবে চিরকাল।

বাংলা উচ্চারণ

ইন্নাল্ মুজ্ব রিমীনা ফী 'আযা-বি জ্বাহান্নামা খ-লিদূন্।

মুহিউদ্দীন খান

তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে।

আবদুস শহীদ নাসিম

তাদের আযাব লাঘব করা হবেনা, সেখানে তারা থাকবে হতাশা নিরাশায় নিমজ্জিত।

বাংলা উচ্চারণ

লা-ইয়ুফাত্তারু 'আন্হুম্ অহুম্ ফীহি মুব্লিসূন্।

মুহিউদ্দীন খান

আমি তাদের প্রতি জুলুম করিনি; কিন্তু তারাই ছিল জালেম।

আবদুস শহীদ নাসিম

আমরা তাদের প্রতি যুলুম করিনি, বরং তারাই যুলুম করেছে নিজেদের প্রতি।

বাংলা উচ্চারণ

অমা-জোয়ালাম্না-হুম্ অলা-কিন্ কা-নূ হুমুজ্ জোয়া-লিমীন্।

মুহিউদ্দীন খান

তারা ডেকে বলবে, হে মালেক, পালনকর্তা আমাদের কিসসাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয় তোমরা চিরকাল থাকবে।

আবদুস শহীদ নাসিম

তারা চীৎকারে করে বলবে: ‘হে মালিক ((জাহান্নামের কর্তা)! তোমার প্রভু যেনো আমাদের মরণ ঘটিয়ে দেয়।’ সে বলবে: ‘এভাবেই তোমাদের থাকতে হবে।’

বাংলা উচ্চারণ

অনা-দাও ইয়া-মা-লিকু লিইয়াকদ্বি 'আলাইনা-রব্বুক্ ক্ব-লা ইন্নাকুম্ মা-কিছূন্।

মুহিউদ্দীন খান

আমি তোমাদের কাছে সত্যধর্ম পৌঁছিয়েছি; কিন্তু তোমাদের অধিকাংশই সত্যধর্মে নিস্পৃহ!

আবদুস শহীদ নাসিম

( বলবেন:) ‘আমরা তোমাদের কাছে সত্য পাঠিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলো সত্য অপছন্দকারী।’

বাংলা উচ্চারণ

লাক্বদ্ জ্বিনা-কুম্ বিল্হাকক্বি অলা-কিন্না-আক্ছারকুম্ লিল্হাক্ব্ক্বি ক্ব-রিহূ ন্।

মুহিউদ্দীন খান

তারা কি কোন ব্যবস্থা চুড়ান্ত করেছে? তাহলে আমিও এক ব্যবস্থা চুড়ান্ত করেছি।

আবদুস শহীদ নাসিম

তারা কি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী তো আমরা।

বাংলা উচ্চারণ

আম্ আব্রমূ য় আম্রান্ ফাইন্না-মুব্রিমূন্।

মুহিউদ্দীন খান

তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হঁ্যা, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে।

আবদুস শহীদ নাসিম

নাকি তারা ধারণা করছে, আমরা তাদের গোপন বিষয় আর কানাঘুষার খবর রাখি না? হাঁ, আমাদের রসূলরা (দূতরা) তাদের সাথেই রয়েছে এবং রেকর্ড করছে।

বাংলা উচ্চারণ

আম্ ইয়াহ্সাবূনা আন্না-লা-নাস্মাউ' র্সিরাহুম্ অনাজ্ব্ ওয়া-হুম্ বালা-অরুসূলুনা- লাদাইহিম্ ইয়াক্তুবূন্।

মুহিউদ্দীন খান

বলুন, দয়াময় আল্লাহর কোন সন্তান থাকলে আমি সর্ব প্রথম তার এবাদত করব।

আবদুস শহীদ নাসিম

তুমি বলো: ‘রহমানের যদি কোনো সন্তান থাকতোই, তবে আমি হতাম তার প্রথম ইবাদতকারী।’

বাংলা উচ্চারণ

কুল্ ইন্ কা-না র্লিরহ্মা-নি অলাদুন্ ফাআনা আওয়্যালুল্ 'আ-বিদীন্।

মুহিউদ্দীন খান

তারা যা বর্ণনা করে, তা থেকে নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তা, আরশের পালনকর্তা পবিত্র।

আবদুস শহীদ নাসিম

মহাবিশ্ব ও পৃথিবীর প্রভু আরশের অধিপতির প্রতি তারা যা আরোপ করছে, তা থেকে তিনি পবিত্র, মহান।

বাংলা উচ্চারণ

সুব্হা-না রব্বিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি রব্বিল্ 'আরশি 'আম্মা- ইয়াছিফূন্।

মুহিউদ্দীন খান

অতএব, তাদেরকে বাকচাতুরী ও ক্রীড়া - কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাত পর্যন্ত, যার ওয়াদা তাদেরকে দেয়া হয়।

আবদুস শহীদ নাসিম

সুতরাং যে দিনটির ওয়াদা তাদের দেয়া হয়েছে, তার সম্মুখীন হবার আগ পর্যন্ত তাদের বাকবিতর্ক এবং খেলতামাশা করার অবকাশ দাও।

বাংলা উচ্চারণ

ফার্যাহুম্ ইয়াখূদ্বু অ ইয়াল্'আবূ হাত্তা- ইয়ুলা-ক্বূ ইয়াওমা হুমুল্ লাযী ইয়ূ'আদূন্।

মুহিউদ্দীন খান

তিনিই উপাস্য নভোমন্ডলে এবং তিনিই উপাস্য ভুমন্ডলে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ,

আবদুস শহীদ নাসিম

আসমানেও তিনি ইলাহ্, পৃথিবীতেও তিনিই ইলাহ্, তিনি মহাপ্রজ্ঞাবান, মহাজ্ঞানী।

বাংলা উচ্চারণ

অহুওয়াল্ লাযী ফিস্ সামা-য়ি ইলা-হুঁও অফীল্ র্আদ্বি ইলা-হ্ অহুওয়াল্ হাকীমুল্ 'আলীম্।

মুহিউদ্দীন খান

বরকতময় তিনিই, নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু যার। তাঁরই কাছে আছে কেয়ামতের জ্ঞান এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

আবদুস শহীদ নাসিম

কতো যে বরকতওয়ালা মহান তিনি, মহাকাশ, পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর কর্তৃত্ব যার। কিয়ামতের জ্ঞান রয়েছে কেবল তাঁরই কাছে, আর সবাইকে ফেরত নেয়া হবে কেবল তাঁরই দিকে।

বাংলা উচ্চারণ

অ তাবা-রাকাল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তিঅল্ র্আদ্বি অমা-বাইনা হুমা-অই'ন্দাহূ ই'ল্মুস্ সা-'আতি অ ইলাইহি র্তুজ্বা'ঊন্।

মুহিউদ্দীন খান

তিনি ব্যতীত তারা যাদের পুজা করে, তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত।

আবদুস শহীদ নাসিম

তারা আল্লাহর পরিবর্তে যাদের ডাকে, তারা শাফায়াতের মালিক নয়। তবে যারা সত্যের সাক্ষ্য দেয় এবং জানে তারা ছাড়া।

বাংলা উচ্চারণ

অলা-ইয়াম্লিকুল্ লাযীনা ইয়াদ্ঊ'না মিন্ দূনিহিশ্ শাফা- 'আতা ইল্লা-মান্ শাহিদা বিল্ হাকক্বি অহুম্ ইয়া'লামূন্।

মুহিউদ্দীন খান

যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে, , অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে ?

আবদুস শহীদ নাসিম

তুমি যদি তাদের জিজ্ঞেস করো: কে সৃষ্টি করেছে তাদের? তারা অবশ্যি বলবে: ‘’, তবু কোথায় ফিরে যাচ্ছে তারা?

বাংলা উচ্চারণ

অলায়িন্ সায়াল্তাহুম্ মান্ খলাক্বহুম্ লাইয়াকুলু ন্নাল্লা-হু ফাআন্না-ইয়ুফাকূন্।

মুহিউদ্দীন খান

রসূলের এই উক্তির কসম, হে আমার পালনকর্তা, এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না।

আবদুস শহীদ নাসিম

তার (রসূলের) একথা আমার আছে: ‘হে প্রভু! নিশ্চয়ই এরা এমন একটি মানব দল যারা ঈমান আনবেনা।’

বাংলা উচ্চারণ

অ ক্বীলিহী ইয়া-রব্বি ইন্না হা য় য়ুলা-য়ি ক্বওমুল্লা-ইয়ুমিনূন্।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন, ‘সালাম’। তারা শীঘ্রই জানতে পারবে।

আবদুস শহীদ নাসিম

(ঠিক আছে,) তুমি তাদের উপেক্ষা করো এবং বলো: ‘সালাম’। অচিরেই তারা জানতে পারবে।

বাংলা উচ্চারণ

ফাছ্ফাহ্ 'আন্হুম্ অকুল্ সালা-ম্ ফাসাওফা ইয়া'লামূন্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme