হে প্রিয় পোশাক - পরিহিত!
হে চাদরাবৃত!
Chapter 74, 56 verses
হে প্রিয় পোশাক - পরিহিত!
হে চাদরাবৃত!
ওঠো এবং সতর্ক করো,
উঠুন, সতর্ক করুন,
আর তোমার প্রভু - - মাহাত্ম্য ঘোষণা করো,
আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
আর তোমার পোশাক - - তবে পবিত্র করো,
আপন পোশাক পবিত্র করুন
আর কদর্যতা - - তবে পরিহার করো,
এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
আর অনুগ্রহ করো না বেশি পাবার প্রত্যাশায়,
অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
আর তোমার প্রভুর জন্য তবে অধ্যবসায় চালিয়ে যাও।
এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
তারপর যখন শিঙায় আওয়াজ দেওয়া হবে,
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
সেটি তবে হবে, সেই দিনটি, এক মহাসংকটের দিন - -
সেদিন হবে কঠিন দিন,
অবিশ্বাসীদের উপরে; আরামদায়ক নয়।
কাফেরদের জন্যে এটা সহজ নয়।
ছেড়ে দাও আমাকে ও তাকে যাকে আমি সৃষ্টি করেছি এককভাবে,
যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।
আর তার জন্য আমি বিপুল ধনসম্পদ দিয়েছিলাম,
আমি তাকে বিপুল ধন - সম্পদ দিয়েছি।
আর সন্তানসন্ততি প্রত্যক্ষ অবস্থানকারী,
এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
আর তার জন্য আমি সহজ করে দিয়েছিলাম স্বচ্ছন্দভাবে,
এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
তারপরেও সে চায় যে আমি যেন আরো বাড়িয়ে দিই!
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।
কখনো নয়! কেননা সে আমাদের নির্দেশাবলী সন্বন্ধে ঘোর বিরুদ্ধাচারী।
কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
আমি তার উপরে আনব এক ক্রমবর্ধমান আঘাত।
আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
কেননা নিশ্চয় সে ভাবনাচিন্তা করল এবং মেপেজোখে দেখল।
সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
সুতরাং সে নিপাত যাক! কেমনতর সে যাচাই করেছিল!
ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
পুনশ্চ সে নিপাত যাক! কেমন করে সে যাচাই করছিল!
আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
সে আবার তাকিয়ে দেখল,
সে আবার দৃষ্টিপাত করেছে,
তারপর সে ভ্রকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল,
অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
তারপর সে পিছিয়ে গেল ও বুক ফুলিয়ে এগিয়ে এল,
অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
তারপর বললে - - ''এ বরাবর চলে আসা জাদু বৈ তো নয়!
এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,
''এ একজন মানুষের কথা বৈ তো নয়।’’
এতো মানুষের উক্তি বৈ নয়।
আমি শীঘ্রই তাকে ফেলব জ্বালাময় আগুনে।
আমি তাকে দাখিল করব অগ্নিতে।
আর কী তোমাকে বোঝাবে জ্বালাময় আগুনটা কি?
আপনি কি বুঝলেন অগ্নি কি?
তা কিছুই বাকী রাখে না, আর কিছুই ছেড়ে দেয় না,
এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
মানুষকে একেবারে ঝলসে দেবে,
মানুষকে দগ্ধ করবে।
তার উপরে রয়েছে ''উনিশ’’।
এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
আর আমরা ফিরিশ্তাদের ছাড়া আগুনের প্রহরী করি নি, আর যারা অবিশ্বাস পোষণ করেছে তাদের পরীক্ষারূপে ছাড়া আমরা এদের সংখ্যা নির্ধারণ করি নি, যেন যাদের গ্রন্থ দেয়া হয়েছিল তাদের দৃঢ়প্রত্যয় জন্মে, আর যারা বিশ্বাস করেছে তাদের ঈমান যেন বর্ধিত হয়, আর যাদের গ্রন্থ দেওয়া হয়েছে ও যারা তারা যেন সন্দেহ না করে, আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে ও যারা অবিশ্বাসী তারা যেন বলতে পারে - - ''এই রূপকের দ্বারা কী বোঝাতে চাইছেন?’’ এইভাবে বিভ্রান্ত করেন যাকে তিনি ইচ্ছা করেন, এবং পথনির্দেশ দেন যাকে তিনি চান। আর তিনি ছাড়া আর কেউ তোমার প্রভুর বাহিনীকে সম্যক জানে না। বস্তুত এটি মানবকুলের জন্য এক সতর্কীকরণ বৈ তো নয়।
আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি - যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
না! ভাবো চাঁদের কথা;
কখনই নয়। চন্দ্রের শপথ,
আর রাতের কথা যখন তার অবসান ঘটে।
শপথ রাত্রির যখন তার অবসান হয়,
আর প্রভাতকালের কথা যখন তা হয় আলোকোজ্জ্বল।
শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
নিঃসন্দেহ এটি অতি বিরাট এক ব্যাপার - -
নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,
মানুষের জন্য সতর্কীকরণরূপে,
মানুষের জন্যে সতর্ককারী।
তোমাদের মধ্যের তার জন্য যে আগবাড়তে চায়, অথবা পেছনে থাকতে চায়।
তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।
প্রত্যেক সত্ত্বাই জামিন থাকবে যা সে অর্জন করে তার জন্য, - -
প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
ডানদিকের লোকেরা ব্যতীত,
কিন্তু ডানদিকস্থরা,
জান্নাতে, তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে - -
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
অপরাধীদের সম্পর্কে;
অপরাধীদের সম্পর্কে
''কিসে তোমাদের নিয়ে এসেছে জ্বালাময় আগুনে?’’
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
তারা বলবে - - ''আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না,
তারা বলবেঃ আমরা পড়তাম না,
''আর আমরা অভাবগ্রস্তদের খাবার দিতে চাইতাম না;
অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
''বরং আমরা বৃথা তর্ক করতাম বৃথা তর্ককারীদের সঙ্গে,
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
''আর আমরা বিচারের দিনকে মিথ্যা বলতাম, - -
এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
''যতক্ষণ না অবশ্যাম্ভাবী আমাদের কাছে এসেছিল।’’
আমাদের মৃত্যু পর্যন্ত।
ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না।
অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
তাদের তবে কি হয়েছে যে তারা অনুশাসন থেকে ফিরে চলে যায়,
তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?
যেন তারা ভীত - ত্রস্ত গাধার দল,
যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
পালিয়ে যাচ্ছে সিংহের থেকে?
হট্টগোলের কারণে পলায়নপর।
বস্তুত তাদের মধ্যের প্রত্যেকটি লোকই চায় যে তাকে যেন দেওয়া হয় খোলামেলা কাগজের তাড়া।
বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
কখনো না। তারা কিন্ত পরকালের ভয় করে না।
কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।
কক্ষনো না! এটি নিশ্চয়ই এক অনুশাসন।
কখনও না, এটা তো উপদেশ মাত্র।
সুতরাং যে কেউ চায় সে এটি স্মরণ করুক।
অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
আর তারা মনোনিবেশ করবে না যদি না ইচ্ছা করেন। তিনিই ভয়ভক্তি করার যোগ্য পাত্র এবং তিনিই পরিত্রাণের যথার্থ অধিকারী।
তারা স্মরণ করবে না, কিন্তু যদি চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।