যখন বিরাট ঘটনাটি ঘটবে, - -
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন সেই ঘটনা ঘটবে,
Chapter 56, 96 verses
যখন বিরাট ঘটনাটি ঘটবে, - -
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন সেই ঘটনা ঘটবে,
এর সংঘটনকে মিথ্যা বলার কেউ থাকবে না।
থাকবে না ঘটনার অস্বীকারকারী।
এটি লাঞ্ছিত করবে, এটি করবে সমুন্নত।
তা কাউকে নিচু করবে এবং কাউকে উচ্চ করবে।
যখন পৃথিবী আলোড়িত হবে আলোড়নে,
যখন পৃথিবী প্রবলভাবে কাঁপানো হবে,
আর পাহাড়গুলো ভেঙ্গে পড়বে চূর্ণ - বিচূর্ণ হয়ে - -
পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা হবে,
ফলে তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা,
অতঃপর সেগুলো ছড়িয়ে পড়া ধূলিকণা হবে।
আর তোমরা হয়ে পড়বে তিনটি শ্রেণীতে - -
আর তোমরা তিন দলে ভাগ হয়ে যাবে।
যথা ডান দিকের দল, - - কেমনতর এই ডানদিকের দল!
অতঃপর ডানদিকের লোকেরা, কী সৌভাগ্য ডানদিকের লোকদের!
আর বাঁদিকের দল, - - কেমনতর এই বাঁদিকের দল!
আর বামদিকের লোকগুলো, কী দুর্ভাগ্য বামদিকের লোকদের!
আর অগ্রগামীগণ তো অগ্রগামী,
আর অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী।
এরাই হবে নৈকট্যপ্রাপ্ত,
তারাই নৈকট্যপ্রাপ্ত,
আনন্দময় উদ্যানে।
সুখময় বেহেস্তসমূহে।
প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,
তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
আর পরবর্তীকালীনদের থেকে অল্প সংখ্যায়।
আর অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে।
কারুকার্যময় সিংহাসনে,
নকশা করা আসনের উপর,
তাতে তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে পরস্পর মুখোমুখি হয়ে।
তার উপর মুখোমুখি হেলান দিয়ে।
তাদের চারিদিকে ঘুরে বেড়াবে চিরনবীন তরুণেরা - -
তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরস্থায়ী কিশোরগণ,
পানপাত্র ও সোরাই নিয়ে ও নির্মল পানীয়ের পেয়ালা।
কলসীসমূহ এবং জগ এবং প্রবাহিত পানীয়ের পেয়ালা নিয়ে,
তাদের মাথা ধরবে না তাতে, আর তাদের নেশাও ধরবে না।
যাতে তাদের মাথাব্যথা হবে না এবং তারা মাতালও হবে না।
আর ফল - মূল যা তারা পছন্দ করে;
আর তারা পছন্দমতো ফলমূল পাবে,
আর পাখির মাংস যা তারা কামনা করে,
এবং তাদের পছন্দমতো পাখির মাংস।
আর আয়তলোচন হূরগণ - -
আর থাকবে বড় বড় চোখের হুরগণ,
হুরগণ= বেহেস্তের বিশেষ নারীরা
আবৃত মুক্তার উদাহরণের ন্যায়; - -
যেন সুরক্ষিত মুক্তার মতো।
যা তারা করতো তার পুরস্কার।
তাদের কর্মের প্রতিদান হিসেবে।
তারা সেখানে শুনবে না কোনো খেলোকথা, না কোনো পাপবাক্য, - -
তারা সেখানে কোনো অনর্থক কথা বা পাপের কথা শুনবে না।
শুধু এই কথা ছাড়া - - ''সালাম! সালাম!’’
শুধু বলা হবে, “সালাম, সালাম।”
আর ডানদিকের দল, - - কেমনতর এই ডানদিকের দল!
আর ডানদিকের লোকেরা, কী সৌভাগ্য ডানদিকের লোকদের!
কাঁটা বিহীন সিদরাহ - গাছের নীচে,
কাঁটাবিহীন কুলবড়ই গাছের মধ্যে,
আর সারি সারি সাজানো কলাগাছ,
এবং স্তরে স্তরে সাজানো কলাগাছের মধ্যে,
আর সুদূরবিস্তৃত ছায়া,
এবং প্রসারিত ছায়ায়,
আর উছলে ওঠা পানি,
এবং প্রবাহমান পানি,
আর প্রচুর পরিমাণে ফলমূল,
এবং প্রচুর ফলমূল,
ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবারও নয়।
যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।
আর উঁচুদরের গালিচা।
আর উঁচু বিছানাগুলোতে।
নিঃসন্দেহ আমরা ওদের সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে;
নিশ্চয়ই আমরা তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি,
আর তাদের বানিয়েছি চিরকুমারী,
অতঃপর তাদেরকে কুমারী করেছি,
সোহাগিনী, সমবয়স্কা, - -
প্রেমময়ী এবং সমবয়সী,
দক্ষিণপন্থী লোকদের জন্য।
ডানদিকের লোকদের জন্য।
প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,
তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
আর পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়।
এবং অনেকেই পরবর্তীদের মধ্য থেকে।
কিন্তু বামপন্থীদল - - কেমনতর এই বামপন্থী দল।
আর বামদিকের লোকেরা, কী দুর্ভাগ্য বামদিকের লোকদের!
উত্তপ্ত বাতাসে ও ফুটন্ত পানিতে,
তারা থাকবে উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানির মধ্যে,
আর কালো ধোঁয়ার ছায়ায়,
এবং কালো ধোঁয়ার ছায়ায়,
শীতল নয় এবং সম্মানজনকও নয়।
যা ঠান্ডাও নয় এবং আরামদায়কও নয়।
অথচ তারা তো এর আগে ছিল ভোগবিলাসে মগ্ন,
নিশ্চয়ই তারা এর আগে বিলাসিতায় মগ্ন ছিলো।
আর তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে থাকত,
আর তারা মহাপাপের উপর অবিচল থাকতো।
আর তারা বলত - - ''কী! আমরা যখন মরে যাব ও মাটি ও হাড্ডি হয়ে যাব তখন কি আমরা আদৌ পুনরুত্থিত হব, - -
আর তারা বলতো, “আমরা যখন মারা যাবো এবং মাটি ও হাড় হয়ে যাবো, তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে?
এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?
অথবা আমাদের পূর্বপুরুষদেরও?
তুমি বলো - - ''নিঃসন্দেহ পূর্ববর্তীরা এবং পরবর্তীরা - -
বলো, “নিশ্চয়ই পূর্ববর্তীরা ও পরবর্তীরা,
''অবশ্যই সবাইকে একত্রিত করা হবে এক সুবিদিত দিনের নির্ধারিত স্থানে - ক্ষণে,
এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে অবশ্যই সমবেত হবে।”
''তখন নিঃসন্দেহ তোমরাই, হে পথভ্রষ্ট মিথ্যাআরোপকারিগণ!
অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যা প্রতিপন্ন কারীরা,
''তোমরা আলবৎ আহার করবে যিক্কুমের গাছের থেকে,
তোমরা অবশ্যই যাক্কুম গাছ থেকে খাবে,
''এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে,
তারপর তা দিয়ে তোমরা পেট ভরবে,
''তারপর তোমরা তার উপরে পান করবে উত্তপ্ত পানি,
তারপর তার উপর ফুটন্ত পানি পান করবে,
''আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।’’
এবং তৃষ্ণার্ত উটের মতো পান করবে।
এই হবে তাদের আপ্যায়ন বিচারের দিনে।
এটাই প্রতিদান দিবসে তাদের আপ্যায়ন।
আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্য বলে স্বীকার কর না?
আমরাই তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে তোমরা কেন সত্য মেনে নাও না?
তোমরা কি তবে ভেবে দেখেছ - - যা তোমরা স্খলন কর?
তোমরা কি ভেবেছো, যা তোমরা বীর্যপাত করো?
তোমরা বুঝি ওকে সৃষ্টি করেছ, না আমরা সৃষ্টিকর্তা?
তোমরা কি তা সৃষ্টি করো, নাকি আমরাই সৃষ্টিকর্তা?
আমরাই তোমাদের মধ্যে মৃত্যু ধার্য করে রেখেছি, আর আমরা প্রতিহত হব না, - -
আমরা তোমাদের মধ্যে মৃত্যুকে নির্ধারণ করেছি এবং আমরা অক্ষম নই
যেন আমরা বদলে দিতে পারি তোমাদের অনুকরণে, এবং তোমাদের রূপান্তরিত করতে পারি তাতে যা তোমরা জান না।
যে আমরা তোমাদের পরিবর্তে তোমাদের মতো অন্যদের নিয়ে আসি এবং তোমাদেরকে এমন জগতে পুনরায় সৃষ্টি করি যা তোমরা জানো না।
আর তোমরা অবশ্য প্রথম অভ্যুত্থান সন্বন্ধে অবগত হয়েছ, তবে কেন তোমরা ভেবে দেখ না?
আর অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছো; তবুও কেন শিক্ষা গ্রহণ করো না?
তোমরা কি ভেবে দেখেছ যা তোমরা বপন কর?
তোমরা কি ভেবেছো, যা তোমরা চাষ করো?
তোমরা কি তা গজিয়ে তুলো, না আমরা বর্ধনকারী?
তোমরা কি তা উৎপন্ন করো, নাকি আমরাই উৎপন্ন করি?
আমরা যদি চাইতাম তবে আমরা আলবৎ তাকে খড় - কুটোয় পরিণত করতে পারতাম, তখন তোমরা হাহুতাশ করতে থাকবে,
আমরা চাইলে অবশ্যই তা খড়কুটো করে দিতে পারি, তখন তোমরা বিস্মিত হয়ে বলবে,
''আমরা তো নিশ্চয় ঋণগ্রস্ত হলাম,
“নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি;
''বরং আমরা বঞ্চিত হলাম।’’
বরং আমরা বঞ্চিত হয়েছি।”
তোমরা যে পানি পান কর সে - সন্বন্ধে তোমরা কি ভেবে দেখেছ?
তোমরা কি ভেবেছো, যে পানি তোমরা পান করো?
তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আন, না আমরা বর্ষণকারী?
তোমরা কি তা মেঘ থেকে নামাও, নাকি আমরাই নামাই?
আমরা যদি চাইতাম তাহলে আমরা তাকে লোনা করে দিতে পারতাম, কেন তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
আমরা চাইলে তা লবনাক্ত করে দিতে পারি। অতএব কেন তোমরা কৃতজ্ঞ হও না?
তোমরা যে আগুন জ্বালাও তা কি তোমরা লক্ষ্য করেছ?
তোমরা কি ভেবে দেখেছো, যে আগুন তোমরা জ্বালাও?
তোমরাই কি তার গাছকে জন্মইয়েছ, না আমরা উৎপাদনকারী?
তোমরা কি তার গাছ সৃষ্টি করেছো, নাকি আমরাই সৃষ্টি করেছি?
আমরাই তাকে বানিয়েছি এক নিদর্শনসামগ্রী এবং মরুচারীদের জন্য এক প্রয়োজনসামগ্রী।
আমরা এটিকে স্মরণ করিয়ে দেওয়ার বিষয় এবং পথিকদের জন্য উপকার করেছি।
অতএব তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।
অতএব তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো।
না, আমি কিন্তু শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, - -
অতএব না, আমি নক্ষত্রসমূহের অবস্থানগুলোর শপথ করছি,
আর নিঃসন্দেহ এটি তো এক বিরাট শপথ, যদি তোমরা জানতে, - -
আর নিশ্চয়ই এটি এক মহাশপথ, যদি তোমরা জানতে।
নিঃসন্দেহ এটি তো এক সম্মানিত কুরআন,
নিশ্চয়ই এটি সম্মানিত কুরআন,
এক সুরক্ষিত গ্রন্থে।
যা আছে সুরক্ষিত কিতাবে।
কেউ তা স্পর্শ করবে না পূত - পবিত্র ছাড়া।
পবিত্রকৃতরা ছাড়া কেউ তা স্পর্শ করে না।
এটি এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।
এটি সৃষ্টিজগতের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
তা সত্ত্বেও কি সেই বাণীর প্রতি তোমরা তুচ্ছতাচ্ছিল্য ভাবাপন্ন,
তাহলে কি তোমরা এই বাণীকে হালকা করে দেখছো?
এবং তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আখ্যা দেবে?
আর তোমরা যে তোমাদের জীবিকাকে অস্বীকার করছো?
তবে কেন যখন কন্ঠাগত হয়ে যায়,
অতএব যখন প্রাণ কণ্ঠনালিতে পৌঁছে যায়,
এবং তোমরা যে - সময়ে তাকিয়ে থাকো,
আর তোমরা তখন তাকিয়ে থাকো,
আমরা তখন তোমাদের চাইতে তার বেশী নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না।
আর আমরা তার চেয়ে তোমাদের নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না।
যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না - -
অতএব যদি তোমরা কারও অধীন না হও,
তাকে ফিরিয়ে দিতে, যদি তোমরা সত্যবাদী হও?
তবে সেই প্রাণকে ফিরিয়ে আনো, যদি তোমরা সত্যবাদী হও।
আর পক্ষান্তরে যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়।
অতঃপর যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়,
তাহলে আয়েশ - আরাম ও সৌরভ, এবং আনন্দময় উদ্যান।
তবে আরাম আর সুগন্ধি উদ্ভিদ আর সুখের বেহেস্ত।
আর অপরপক্ষে সে যদি দক্ষিণপন্থীদের মধ্যেকার হয়,
আর যদি সে ডানদিকের লোকদের অন্তর্ভুক্ত হয়,
তাহলে দক্ষিণপন্থীদের দলের থেকে - - ''তোমার প্রতি সালাম।’’
তবে তোমার জন্য শান্তি, কারণ সে ডানদিকের লোকদের অন্তর্ভুক্ত।
আর পক্ষান্তরে সে যদি প্রত্যাখ্যানকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, - -
আর যদি সে মিথ্যাপ্রতিপন্নকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়,
তাহলে আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে,
তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে,
এবং প্রবেশস্থল হবে ভয়ংকর আগুন!
এবং জাহিমে পোড়ানো।
নিঃসন্দেহ এটি অবশ্য সুনিশ্চিত সত্য।
নিশ্চয়ই এটিই নিশ্চিত সত্য।
সুতরাং তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।
অতএব তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো।