আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা কর,
তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
Chapter 87, 19 verses
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা কর,
তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুঠাম করেছেন,
যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।
এবং যিনি পরিমিতি নির্ধারণ করেছেন, অতঃপর পথনির্দেশ দিয়েছেন,
এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
এবং যিনি তৃণরাজি উৎপন্ন করেছেন,
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,
অতঃপর তা কালচে আবর্জনায় পরিণত করেন,
পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।
আমরা তোমাকে পড়িয়ে দেবো, ফলে তুমি ভুলবে না,
নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
তবে যা ইচ্ছা করেন তা ব্যতীত; নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গোপন বিষয় জানেন,
যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
এবং আমরা তোমার জন্য সহজ পথকে সহজ করে দেবো,
আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
অতএব উপদেশ দাও, যদি উপদেশ কাজে আসে,
উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।
এবং অতি হতভাগ্য ব্যক্তি তা এড়িয়ে চলবে,
আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,
যে পুড়বে মহাঅগ্নিতে,
যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,
অতঃপর সেখানে সে, না মরবে এবং না বাঁচবে,
অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
নিশ্চয়ই সে সফল হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে,
নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
এবং স্মরণ করে প্রতিপালকের নাম, করে।
এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও কায়েম করে।
বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
যদিও পরকাল উত্তম এবং স্থায়ী,
অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।
নিশ্চয়ই এটি পূর্ববর্তী গ্রন্থসমূহে রয়েছে,
ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে
ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।
ইব্রাহীম ও মূসার গ্রন্থে।