আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ
114 chapters
আল কুরআন: সমকালীন বাংলা অনুবাদ
মাননীয়,
অত্যন্ত মনোযোগী পাঠকমাত্রই বুঝতে পারেন যে বাংলা ভাষায় পবিত্র কুরআন অনুবাদে এখনো অনেক অবদান রাখার সুযোগ রয়েছে। অনেক ক্ষেত্রেই কঠিন বাংলা বা বাংলা উচ্চারণে লেখা আরবী ইত্যাদি শব্দের ব্যাপক ব্যবহারের কারণে অনেক বাংলাভাষী পাঠকগণ অনুবাদগুলোর বাংলা অর্থই ভালোভাবে বুঝতে পারেন না।
তাই জ্ঞানী ব্যাক্তিবর্গের সক্রিয় সহযোগিতায় একটি সরল, প্রমিত, সূক্ষতর এবং উন্মুক্ত "সমকালীন বাংলা অনুবাদ" প্রকাশ এর উদ্যোগ নেয়া হয়েছে। এখানে অনুবাদ বা মন্তব্য পেশ করে আপনিও বিশেষ অবদান রাখতে পারেন। এর পুরস্কার সর্বমহান আল্লাহ আপনাকে দিবেন ইন শাহ আল্লাহ। সমকালীন প্রয়োজন বিবেচনায় নিম্নোক্ত বিষয়গুলো এই অনুবাদে বিশেষভাবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে :
১. সর্বমহান আল্লাহকে সম্বোধনের সময় "তুমি" এর পরিবর্তে সন্মানসূচক "আপনি" ব্যবহার করা।
২. অপেক্ষাকৃত নবীন পাঠকদের সুবিধার্থে সাম্ভব্য সরল ও অধিক প্রচলিত বাংলা বা প্রতিশব্দ ব্যবহার করা।
৩. বাহুল্য পরিহার করে সাম্ভব্য সকল ক্ষেত্রে অনুবাদগুলো মূল, প্রত্যক্ষ বা শাব্দিক অনুবাদ করতে হবে (ভাবানুবাদ নয়)।
৪. প্রয়োজনে টিকা বা নোট যুক্ত করা যেতে পারে; তবে মূল অনুবাদের মধ্যেই নয়।
অনেকের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুবাদের সময় উপরের বিষয়গুলো নিশ্চিত করতে পারলে, পবিত্র কুরআনের বাংলা ভাষাভাষী পাঠকগণ আরও অনেক বেশী উপকৃত হতে পারবেন ইন শাহ আল্লাহ।
ধন্যবাদ।
বিনীত,
ফেরদৌস আজম খান
ফোন: +৮৮০১৭১ ৩০১ ৫৩১৮
সমকালীন বাংলা অনুবাদের এ কাজের জন্য আপনি এখান থেকে পাসওয়ার্ড ছাড়াই লগইন বা রেজিস্ট্রেশন করুন।
- ১ আল ফাতিহা (সূচনা ) 7 verses
- ২ আল বাকারাহ (গরু) 286 verses
- ৩ আল ইমরান (ইমরান নামের এক ব্যক্তি বা ইমরানের বংশধর) 200 verses
- ৪ আন্ নিসা (নারী) 176 verses
- ৫ আল মায়েদাহ (দস্তরখান) 120 verses
- ৬ আল আন-আম (গবাদি পশু) 165 verses
- ৭ আল আ’রাফ (পরকালের একটি স্থানের নাম) 206 verses
- ৮ আল আনফাল (যুদ্ধলব্ধ সম্পদ) 75 verses
- ৯ আত্ তাওবাহ (অনুশোচনা) 129 verses
- ১০ ইউনুস (নবী ইউনুস আঃ) 109 verses
- ১১ হুদ (নবী হুদ আঃ) 123 verses
- ১২ ইউসূফ (নবী ইউসূফ আঃ) 111 verses
- ১৩ আর রা’দ (মেঘের গর্জন) 43 verses
- ১৪ ইব্রাহীম (নবী ইব্রাহীম আঃ) 52 verses
- ১৫ আল হিজর (হিজর নামক একটি পাহাড়ী উপত্যকা) 99 verses
- ১৬ আন নাহল (মৌমাছি) 128 verses
- ১৭ আল ইসরা (রাত্রি ভ্রমণ) 111 verses
- ১৮ আল কাহফ (গুহা) 110 verses
- ১৯ মারইয়াম (নবী ঈসা আঃ এর মায়ের নাম) 98 verses
- ২০ ত্বা হা (আরবী বর্ণমালার দু'টি অক্ষর) 135 verses
- ২১ আল আন্বিয়াহ্ (নবীগণ) 112 verses
- ২২ আল হজ্জ (ইচ্ছা বা সংকল্প) 78 verses
- ২৩ আল মু’মিনূন (বিশ্বাসীগণ) 118 verses
- ২৪ আন্ নূর (আলো) 64 verses
- ২৫ আল ফুরকান (মানদন্ড) 77 verses
- ২৬ আশ্ শো’আরা (কবি) 227 verses
- ২৭ আন্ নমল (পিঁপড়া) 93 verses
- ২৮ আল কাসাস (কাহিনী সমূহ) 88 verses
- ২৯ আল আনকাবুত (মাকড়সা) 69 verses
- ৩০ আর রূম (রোম রাজ্য বা সাম্রাজ্য) 60 verses
- ৩১ লোকমান (লোকমান নামের একজন ব্যক্তি) 34 verses
- ৩২ আস্ সিজ্দাহ (সিজদাহ করা) 30 verses
- ৩৩ আল আহ্যাব (বাহিনী সমূহ) 73 verses
- ৩৪ সাবা (একটি সম্রাজ্যের নাম) 54 verses
- ৩৫ ফাতির (সৃষ্টির সূচনাকারী) 45 verses
- ৩৬ ইয়া সীন (আরবী বর্ণমালার দু'টি অক্ষর) 83 verses
- ৩৭ আস্ সাফফাত (সারিবদ্ধ ভাবে দাঁড়ানো) 182 verses
- ৩৮ ছোয়াদ (আরবী বর্ণমালার একটি অক্ষর) 88 verses
- ৩৯ আয্ যুমার (দল সমূহ) 75 verses
- ৪০ গাফ্ফার (ক্ষমাকারী) 85 verses
- ৪১ ফুসিলাত (মীমাংসা বা ফয়সালা) 54 verses
- ৪২ আশ্ শূরা (পরামর্শ) 53 verses
- ৪৩ আয্ যুখরুফ (স্বর্ণ দ্বারা সজ্জিত) 89 verses
- ৪৪ আদ্ দুখান (ধোঁয়া) 59 verses
- ৪৫ আল জাসিয়া (নতজানু হওয়া) 37 verses
- ৪৬ আল আহক্বাফ (একটি প্রাচীন শহর) 35 verses
- ৪৭ মুহাম্মদ (নবী মুহাম্মদ সঃ) 38 verses
- ৪৮ আল ফাত্হ (বিজয়) 29 verses
- ৪৯ আল হুজরাত (বাড়ী ঘর) 18 verses
- ৫০ ক্বাফ (আরবী বর্ণমালার একটি অক্ষর) 45 verses
- ৫১ আয্ যারিয়াত (উড়ন্ত ধূলিকণা) 60 verses
- ৫২ আত্ তুর (তুর নামের পাহাড়) 49 verses
- ৫৩ আন নাজম (আকাশের তারা) 62 verses
- ৫৪ আল ক্বামার (চাঁদ) 55 verses
- ৫৫ আর রহমান (পরম দানশীল) 78 verses
- ৫৬ আল ওয়াক্বিয়া (বিশেষ ঘটনা) 96 verses
- ৫৭ আল হাদীদ (লোহা, ইস্পাত) 29 verses
- ৫৮ আল মুজাদালাহ (অভিযোগকারী মহিলা) 22 verses
- ৫৯ আল হাশর (সমাবেশ) 24 verses
- ৬০ আল মুমতাহিনা (পরীক্ষনীয় নারী) 13 verses
- ৬১ আস্ ছফ (সারি বা সারিবদ্ধ হওয়া) 14 verses
- ৬২ আল জুম্আঁ (শুক্রবার) 11 verses
- ৬৩ আল মুনাফিকুন (ভন্ড বা প্রতারকগণ) 11 verses
- ৬৪ আত্ তাগাবুন (লাভ ক্ষতি) 18 verses
- ৬৫ আত্ ত্বালাক্ব (বিবাহ বিচ্ছেদ) 12 verses
- ৬৬ আত্ তাহরীম (হারাম বা নিষিদ্ধ করা) 12 verses
- ৬৭ আল মুলক (সার্বভৌমত্ব / সর্বময় কর্তৃত্ব) 30 verses
- ৬৮ আল কলম (কলম) 52 verses
- ৬৯ আল হাক্বাহ্ (অবশ্যম্ভাবী ঘটনা) 52 verses
- ৭০ আল মারিজ (ঊর্ধ্বগমন) 44 verses
- ৭১ নূহ (নবী নূহ আঃ) 28 verses
- ৭২ আল জীন (জীন সম্প্রদায়) 28 verses
- ৭৩ আল মুজাম্মিল (বস্ত্রাচ্ছাদিত) 20 verses
- ৭৪ আল মুদ্দাসসির (আচ্ছাদিত) 56 verses
- ৭৫ আল ক্বেয়ামাহ (চূড়ান্ত বিচার ও প্রতিদানের দিন) 40 verses
- ৭৬ আল ইনসান (মানুষ) 31 verses
- ৭৭ আল মুরসালাত (প্রেরিত) 50 verses
- ৭৮ আন্ নাবাহ (মহাসংবাদ) 40 verses
- ৭৯ আন্ নাজআ’ত (মুক্তি) 46 verses
- ৮০ আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো) 42 verses
- ৮১ আল তাকওয়ীর (গুটিয়ে নিয়ে আলোহীন করা) 29 verses
- ৮২ আল ইনফিতার (ফেটে যাওয়া) 19 verses
- ৮৩ আল মুতাফফীন (প্রতারক ব্যক্তিরা) 36 verses
- ৮৪ আল ইনশিকাক (চুর্ণ বিচুর্ণ হওয়া) 25 verses
- ৮৫ আল বুরূজ (বিশাল নক্ষত্র) 22 verses
- ৮৬ আত্ তারিক্ (আকাশের তারা) 17 verses
- ৮৭ আল আ’লা (সর্ব মহান) 19 verses
- ৮৮ আল গাশিয়াহ (আচ্ছন্নকারী) 26 verses
- ৮৯ আল ফজর (ভোর) 30 verses
- ৯০ আল বালাদ (শহর) 20 verses
- ৯১ আল শামস (সূর্য) 15 verses
- ৯২ আল লায়ীল (রাত) 21 verses
- ৯৩ আল দ্বোহা (পূর্বাহ্ন / দুপুরের আগে) 11 verses
- ৯৪ আল সারাহ (উন্মুক্ত করা) 8 verses
- ৯৫ আত্ ত্বীন (ডুমুর জাতীয় একরকম ফল) 8 verses
- ৯৬ আল আলাক (জমাট বাঁধা বস্তু) 19 verses
- ৯৭ আল কদর (মহামান্বিত) 5 verses
- ৯৮ আল বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ) 8 verses
- ৯৯ আল যালযালাহ (ভূ-কম্পন) 8 verses
- ১০০ আল আদিয়াত (উর্ধ্বশ্বাসে দৌড়ানো) 11 verses
- ১০১ আল কারিয়াঁ (মহাপ্রলয়) 11 verses
- ১০২ আল তাকাসূর (অতিরিক্ত সম্পদ লাভের প্রতিযোগিতা) 8 verses
- ১০৩ আল আছর (সময়) 3 verses
- ১০৪ আল হুমাযাহ (অপবাদ রটনাকারী) 9 verses
- ১০৫ আল ফীল (হাতী) 5 verses
- ১০৬ কোরাইশ (কোরাইশ নামের গোত্র বা বংশ) 4 verses
- ১০৭ আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা) 7 verses
- ১০৮ আল কাওসার (বেহেশতের একটি ঝর্ণা ধারা) 3 verses
- ১০৯ আল কাফিরুন (সত্য প্রত্যাখ্যানকারী গণ) 6 verses
- ১১০ আল নছর (সাহায্য) 3 verses
- ১১১ আল মাসাদ (খেজুর গাছের আঁশের রশি) 5 verses
- ১১২ আল ইখলাছ (একত্ব) 4 verses
- ১১৩ আল ফালাক্ব (সকাল) 5 verses
- ১১৪ আল নাস (মানবজাতি) 6 verses
No chapter matches. Try a number or part of the name.